Logo
Logo
×
   

রাজনীতি

নাহিদ-হাসনাত-সারজিস-আখতার-আসিফদের অবদান অস্বীকারকারীদের কড়া বার্তা মিতুর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

নাহিদ-হাসনাত-সারজিস-আখতার-আসিফদের অবদান অস্বীকারকারীদের কড়া বার্তা মিতুর

ডা. মাহমুদা মিতু। ফেসবুক থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, আপনি যে দলই করুন না কেন, নাহিদ, হাসনাত, সারজিস, আখতার ও আসিফদের ২০২৪ সালের অবদানের ইতিহাস অস্বীকার করলে আপনি বিবেকহীন।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

একই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, আজ সব সমন্বয়ককে শ্রদ্ধাভরে স্মরণ করার দিন, যারা নিজেদের জীবন বাজি রেখেছিলেন। তিনি বলেন, অনেকেই হয়তো আজ একই পথের পথিক নন। কিন্তু বাম ডাম ,মধ্যম কিংবা সাধারণ ছাত্র ছাত্রীদের এই অবদান আপনারা ভুলে গেলে আপনারা মানুষের পর্যায়ে নাই।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .