Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যুবদলের সাবেক সহসভাপতির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

যুবদলের সাবেক সহসভাপতির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ জুলাই) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম)-এর বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম জাকির হোসেন নান্নু যুবদলের একজন বলিষ্ঠ নেতা হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার মৃত্যুতে দলে একজন দক্ষ সংগঠকের অভাব অনুভূত হবে। জাকির হোসেন নান্নু’র ইন্তেকালে আমি তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, পৃথক একটি শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জাকির হোসেন নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুম নান্নুকে জাতীয়তাবাদী আদর্শের একজন বলিষ্ঠ অনুসারী হিসেবে উল্লেখ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন। 

তিনি বলেন, তার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকবিহব্বল পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলন সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং

তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং

রায়পুরে প্রকাশ্যে বিএনপি নেতাসহ তিন ছাত্রকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি

রায়পুরে প্রকাশ্যে বিএনপি নেতাসহ তিন ছাত্রকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

আরও পড়ুন

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম