Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নির্বাচনি সহিংসতা ও অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে: মঞ্জু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

নির্বাচনি সহিংসতা ও অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে: মঞ্জু

Advertisement

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ২০২৬-এর নির্বাচনে প্রাণহানি সহিংসতা অন‍্য নির্বাচনগুলোর চেয়ে কম হয়েছে সত‍্য। কিন্তু এর কৌশলগত ম‍্যানিপুলেশন নবরূপ লাভ করেছে। নির্বাচন পদ্ধতিতে সংস্কার না আনলে নির্বাচনি সহিংসতা ও অনিয়ম ভবিষ্যতে আরও অভিনব আকারে বাড়বে।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইপিডি (ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি) ও ‘অধিকার’-এর যৌথ আয়োজনে স্টেকহোল্ডার ডায়ালগে তিনি এ কথা বলেন।

ডায়ালগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি নেতা রুহুল কবির রিজভী, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, জামায়াতের সংসদ সদস‍্য ব্যারিস্টার নাজিব মোমেন ও মারদিয়া মমতাজ, সংসদ সদস‍্য ডা. মাহমুদা মিতু, এনসিপি নেত্রী মুনিরা শারমিন, নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম, অধিকারের ডিরেক্টর নাসিরুদ্দিন এলান, তাসকিন ফাহমিনা, ইপিডির প্রকল্প পরিচালক অ‍্যানাসতাসিয়া এস উইবাওয়াসহ বিভিন্ন অংশীদাররা বক্তব্য দেন।

মজিবুর রহমান মঞ্জু ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, কারা ক্ষমতায় আসবেন- এটা যদি নির্বাচনের আগেই ধারণা তৈরি হয়ে যায় তাহলে নির্বাচন কর্তৃপক্ষ ও মাঠ প্রশাসন কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে না।

নির্বাচনে বিএনপি ও জামায়াত যে যেখানে পেরেছে প্রভাব বিস্তার করেছে বলে তিনি মনে করেন। নির্বাচন পদ্ধতির পরিবর্তন ও সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন না করলে আগামীতেও যে দলের যেখানে প্রভাব সেখানে ১৫ থেকে ২০ ভাগ শান্তিপূর্ণ ম‍্যানিপুলেশন প্রভাবশালীদের পক্ষে হবে।

ক‍্যাম্পাসে সরকারি ছাত্রসংগঠনের সন্ত্রাস ও প্রভাব বিস্তারের চেষ্টা এবং বিরোধী ছাত্র সংগঠনগুলোর প্রতিরোধ প্রসঙ্গ টেনে তিনি বলেন, রক্তক্ষয়ী এ সংঘর্ষের চূড়ান্ত পরিণতি অতীতে কখনো ভাল হয়নি, ভবিষ্যতেও হবে না।

তিনি এ ব‍্যাপারে সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, বিএনপি ও এনসিপির বিবৃতি

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, বিএনপি ও এনসিপির বিবৃতি

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না আইজেনকোট

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করবেন না আইজেনকোট

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার বিষয়ে মুখ খুললেন জেডি ভ্যান্স

নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে

সর্বদলীয় সংসদীয় ককাস’র অনুষ্ঠানে স্পিকার নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আগুন জ্বলবে

সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার ফেরার পথ তৈরি করা সম্ভব নয়

মঞ্জু সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার ফেরার পথ তৈরি করা সম্ভব নয়

আরও পড়ুন

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম