Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে দোয়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে দোয়া

Advertisement

গতকাল ১৪ আগস্ট শুক্রবার বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের শুরুতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি সোলাইমান ভূঁইয়া রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতিচারণ করেন। 

তিনি বলেন, ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনীতে পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তালপট্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

সোলাইমান ভূঁইয়া উপস্থিত মুসল্লিদের কাছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্যও উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক। মুনাজাতে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা এবং জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিনী ও তার দুই কন্যা ডা. জোবাইদা রহমানসহ পরিবারের সকল সদস্যের জন্যও দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাকির এইচ. চৌধুরী, গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন সবুজ, আবু সাঈদ আহমেদ, মাকসুদুল এইচ. চৌধুরী, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, এটিএম হেলালুর রহমান, মোহাম্মদ বাচ্চু, শেখ ইউসুফ আলী, তারেক চৌধুরী, দিপু, মনির হোসেন, মোর্শেদুল আলম, মোহাম্মদ রাসেল, নসিব ভান্ডারীসহ আরও অনেকে। এ ছাড়া বিপুলসংখ্যক মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির অসুস্থ নেতৃবৃন্দ আব্দুস সবুর, রুহুল আমিন নাসির ও শাহাদাত হোসেন রাজুর সুস্থতার জন্যও বিশেষভাবে মোনাজাত করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

বিএনপি কর্মী মকবুল হত্যা, কারাগারে এডিসি রাকিবুল

বিএনপি কর্মী মকবুল হত্যা, কারাগারে এডিসি রাকিবুল

‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না

‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি: আইনমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি: আইনমন্ত্রী

বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ চান সাবেক উপদেষ্টা সাখাওয়াত

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম