Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপির পথচলা: রিজভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৩৮ এএম

খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপির পথচলা: রিজভী

মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী। ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী বলেছেন, গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা। খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং দলের স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

রিজভী বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, জাতীয়তাবাদ থাকবে, ততদিন দেশনেত্রী খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ 

তিনি বলেন, খালেদা জিয়া শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়। তিনি বলেন, ১৯৭১ সালে নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তাকে উপেক্ষা করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়াও দুই দফায় তিন দশকেরও বেশি সময় রাজপথে আপসহীন সংগ্রাম করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’

‘এই সরকার জনগণের সরকার, তাই আস্থা রাখুন’

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

আরও পড়ুন

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম