Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বান্দরবানে সৎ-যোগ্য কর্মকর্তাদের পদায়ন চান সারজিস আলম

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম

বান্দরবানে সৎ-যোগ্য কর্মকর্তাদের পদায়ন চান সারজিস আলম

বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

Advertisement

বান্দরবান যেহেতু দেশের একটি পিছিয়ে পড়া জেলা, তাই এ জেলাকে এগিয়ে নিতে এখানে দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন করা প্রয়োজন। কোনো দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি হিসেবে বান্দরবান জেলায় না পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২৩ আগস্ট) বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেখারুল ইসলাম, বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী লূক চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, বান্দরবানের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনে যোগ্য ও জনবান্ধব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া জরুরি। সঠিক নেতৃত্ব ও দক্ষ প্রশাসনের মাধ্যমে পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

তিনি আরও বলেন, এনসিপি বান্দরবানের সব জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কাজ চাই। পাহাড়ের প্রতিটি জাতিগোষ্ঠীর মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। বান্দরবানের উন্নয়নে কোনো সম্প্রদায়কে পিছিয়ে রেখে নয় বরং সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম