মেঘমল্লার বসুর জীবন সংকটাপন্ন
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
মেঘমল্লার বসু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি জানান, মঙ্গলবার থেকেই মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল, যে কারণে চিকিৎসকরা তাকে আইসিইউতে দিয়েছিলেন। সবশেষ বুধবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
আসাদুজ্জামান বলেন, অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। কাল রাত থেকে তার শ্বাসকষ্ট বেড়েছে। যে কারণে তাকে আইসিইউ থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, আশা করি খারাপ কিছু হবে না।
এর আগে গত সোমবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তার পরিচিতরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার পাকস্থলী ওয়াশ করা হয়।
