Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মনোনয়ন নেননি শামারুহ, মির্জা পরিবারের ‘ছড়ি’ ফয়সালের হাতে

Advertisement

Icon

এটিএম সামসুজ্জোহা, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

মনোনয়ন নেননি শামারুহ, মির্জা পরিবারের ‘ছড়ি’ ফয়সালের হাতে

মির্জা ফয়সাল আমিন ও ড. শামারুহ মির্জা

Advertisement

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের রাজনীতির ‘ছড়ি’ উঠছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনের হাতে।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল। 

অন্যদিকে রাজনীতিতে আসার প্রবল আলোচনায় থাকা রাষ্ট্রপতির জ্যেষ্ঠ কন্যা ড. শামারুহ মির্জা এই উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি মনোনয়ন সংগ্রহ করেননি। পারিবারিক বন্ধন ঠিক রাখার তাগিদে তিনি চাচাকেই সমর্থন দেবেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুলের উত্তরসূরি কে হচ্ছেন—তা নিয়ে দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে টানটান উত্তেজনা ও কৌতূহল চলছিল। ড. শামারুহ মির্জার শিষ্টাচার, জনবান্ধব ও সেবার মানসিকতা এবং বিগত নির্বাচনে বাবার পক্ষে সরব প্রচারণায় তাকে ঘিরেই আশার আলো দেখেছিলেন স্থানীয় নেতাকর্মীরা। তবে বাবার রাষ্ট্রপতি পদের পর হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনীতিতে তার নীরবতা অনুরাগী ও অনুসারীদের হতাশ করেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং মির্জা পরিবারের একান্ত ঘনিষ্ঠজন হাফেজ আব্দুর রশিদ বলেন- মির্জা ফখরুলের পর ঠাকুরগাঁওয়ের নেতৃত্বের দায়িত্ব মির্জা ফয়সাল আমিনের কাঁধেই বর্তায়।

ইতোমধ্যেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রার্থী মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদিও জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়দুল্লাহ হক মাসুদও মনোনয়নপত্র তুলেছেন। তবে মোবাইল ফোনে যোগাযোগের পর মির্জা ফয়সাল আমিন আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন যে—আনঅফিশিয়ালি তিনিই বিএনপির চূড়ান্ত প্রার্থী।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের এই হাইভোল্টেজ উপনির্বাচন। এর আগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সাবেক শিবির নেতা মো. দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট।

ভোটে জামায়াত প্রার্থীর আগাম তৎপরতা এবং মির্জা পরিবারের দীর্ঘদিনের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের লড়াইয়ে ঠাকুরগাঁও-১ আসনের এ উপনির্বাচন এখন জেলাজুড়ে চরম উত্তাপ ছড়িয়েছে। আগামী ২৯ অক্টোবরের ভোটযুদ্ধের দিকেই এখন চোখ পুরো ঠাকুরগাঁওবাসীর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

নাশকতার পরিকল্পনা, অস্ত্রসহ ৮ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

নাশকতার পরিকল্পনা, অস্ত্রসহ ৮ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

কুয়াশার চাদর সরিয়ে অবশেষে উত্তরের জনপদে মিঠে রোদের পরশ

কুয়াশার চাদর সরিয়ে অবশেষে উত্তরের জনপদে মিঠে রোদের পরশ

ঠাকুরগাঁওয়ে ফিরেছেন ফখরুল, নবীন-প্রবীণের লড়াইয়ে সরগরম রাজনীতি

ঠাকুরগাঁওয়ে ফিরেছেন ফখরুল, নবীন-প্রবীণের লড়াইয়ে সরগরম রাজনীতি

স্মৃতির সরণি বেয়ে ফিরছে তারেক রহমানের ২০০৩-এর সেই ছবি

স্মৃতির সরণি বেয়ে ফিরছে তারেক রহমানের ২০০৩-এর সেই ছবি

বাউলদের ওপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা

বাউলদের ওপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা

আরও পড়ুন

নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে দায়িত্বশীল হতে হবে: হুইপ দুলু

নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে দায়িত্বশীল হতে হবে: হুইপ দুলু

জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার: রিজভী

জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার: রিজভী

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর

আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি

আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম