Logo
Logo
×

Advertisement

রাজনীতি

হামলার শিকার টিকাদান কেন্দ্র

কার্যক্রম চালু রাখতে এগিয়ে এলেন মায়ের ডাকের সানজিদা তুলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

কার্যক্রম চালু রাখতে এগিয়ে এলেন মায়ের ডাকের সানজিদা তুলি

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।

Advertisement

মিরপুরে সন্ত্রাসী হামলার শিকার টিকাদান কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে চালিয়ে নিতে এগিয়ে এসেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। যিনি গুম হওয়া পরিবারের সংগঠন ‘মায়ের ডাকের’ অন্যতম সংগঠক হিসেবে বেশি পরিচিত। তিনি মিরপুরস্থ নিজের রাজনৈতিক কার্যালয়টিকে (রুহানি টাওয়ারের তৃতীয় তলা) আপাতত টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) আক্রান্ত টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রস্তাব দেন। 

সরকারদলীয় সংরক্ষিত আসনের এমপি সানজিদা ইসলাম বলেন, হামলা ও দখলের ঘটনায় প্রশাসন তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনোভাবেই চলমান টিকাদান কর্মসূচি ব্যাহত হতে দেওয়া যাবে না। 

তিনি জানান, দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ নিয়মিত টিকাদান সেবা পেতে পারেন।

তুলি বলেন, টিকাদান কেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নিয়মিত টিকাদান সেবা গ্রহণ করতে পারেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বলে অভিযোগ। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নেওয়া হয়। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম