Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এখন হামের মৃত্যু স্রেফ ‘সংখ্যা’: তাজনুভা জাবিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

এখন হামের মৃত্যু স্রেফ ‘সংখ্যা’: তাজনুভা জাবিন

ছবি: সংগৃহীত

Advertisement

দেশে হামে আক্রান্ত হয়ে একের পর এক মানুষের মৃত্যু হলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর কোনো আলোচনা বা তৎপরতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবিন। তিনি বলেন, হাম নিয়ে সব পক্ষের রাজনীতি শেষ হয়ে গেছে। এখন মানুষের মৃত্যু যেন কেবল পরিসংখ্যানে পরিণত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তাজনুভা জাবিন দাবি করেন, গতকালও হামে আটজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এ রোগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০। অথচ এত মানুষের মৃত্যু হলেও এ নিয়ে কোনো আওয়াজ নেই।

তিনি লেখেন, ‘কী অবিশ্বাস্যভাবে আমরা এই মৃত্যুগুলোকে এখন স্রেফ সংখ্যা হিসেবে দেখছি। কোনো আওয়াজ নেই এই চলমান মৃত্যু নিয়ে।’

হামের টিকা সংক্রান্ত অনিয়ম তদন্তে চলতি মাসে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে তাজনুভা বলেন, যারা ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসার অগ্রাধিকার নিয়ে কোনো আলোচনা নেই।


ঢাকার বাইরে বিভিন্ন জেলা, উপজেলা এবং পার্বত্য অঞ্চলে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এসব এলাকায় রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে দৃশ্যমান কোনো তৎপরতাও নেই বলে মন্তব্য করেন এনসিপির সাবেক এই নেতা।

কেন হামে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু বন্ধ হচ্ছে না, তা নিয়েও আলোচনা-সমালোচনা নেই বলে প্রশ্ন তোলেন তিনি।

পোস্টের শেষাংশে তাজনুভা জাবিন লেখেন, ‘কারণ এই মৃত্যুগুলো রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ না। হাম নিয়ে রাজনীতি শেষ সব পক্ষের। এখন মৃত্যু স্রেফ সংখ্যা।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থানায় অবস্থানকালেই আবারও হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

থানায় অবস্থানকালেই আবারও হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

‘হোম মিনিস্ট্রির দায়িত্ব’ জাহাঙ্গীর ভাইকে দিন, শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন: আসিফ মাহমুদ

‘হোম মিনিস্ট্রির দায়িত্ব’ জাহাঙ্গীর ভাইকে দিন, শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন: আসিফ মাহমুদ

জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব: আখতার হোসেন

জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব: আখতার হোসেন

স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে অব্যাহতি

স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে অব্যাহতি

সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মঞ্জু

সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মঞ্জু

আরও পড়ুন

এখন হামের মৃত্যু স্রেফ ‘সংখ্যা’: তাজনুভা জাবিন

এখন হামের মৃত্যু স্রেফ ‘সংখ্যা’: তাজনুভা জাবিন

থানায় অবস্থানকালেই আবারও হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

থানায় অবস্থানকালেই আবারও হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম