Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ঢাকায় রুমিন ফারহানাসহ বিএনপি নেতাদের বাসায় হামলার অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০১:৪১ এএম

ঢাকায় রুমিন ফারহানাসহ বিএনপি নেতাদের বাসায় হামলার অভিযোগ

রাজধানীর নিউ ক্যাফে ধানসিঁড়ি রেস্তোরাঁয় ভাঙচুর চালানো হয়। ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের রাজধানীর বাসায় হামলা এবং ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।  

শনিবার রাত পৌনে ১২টার দিকে রুমিন ফারহানা তার ফেসবুক পেইজে লাইভে এসে এ অভিযোগ করেছেন। 

তিনি বলেন, একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর করে গেলো। রুমিন, রুমিন বলে নিচে নামতে বলেন এবং বিভিন্ন রকমের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এসময় ওই ছেলেরা বাসার গেট ভাঙচুর করে। 

রুমিন ফারহানা বলেন, তিনি তার মাকে নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় থাকেন। 

এছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের বাসায় একদল দুর্বৃত্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক তার খোঁজ করে বলে জানা গেছে। তবে তিনি ধানমন্ডির ওই বাসায় তখন ছিলেন না বলে জানান মোজাম্মেল হক। 

মোজাম্মেল হক জানান, তিনি নিজে ওই বাসায় না থাকলেও প্রায়ই সময় তার বাসার কেয়ারটেকারকে এসে কিছু লোকজন গালিগালাজ করে যায়।

এছাড়া মিরপুর-১ এ অবস্থিত ঢাকা মহানগর উত্তর বিনপির সদস্য সচিব কারাবন্দী আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘নিউ ক্যাফে ধানসিঁড়ি’ রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 
রাত ১২ টার সময়ে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা এ তাণ্ডব চালায় বলে জানিয়েছেন আমিনুলের বড় ভাই।

তিনি জানান, পুরো হোটেলের সব ভাঙচুর, স্টাফদের মারধর, ক্যাশ লুটপাট করা হয়েছে।
 

Advertisement

রুমিন ফারহানা বিএনপি নেতা বাসা হামলা অভিযোগ

Advertisement

আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম