Logo
Logo
×

Advertisement

সংবাদ

বাংলাদেশের প্রায় ২ কোটি ভিডিও ডিলিট করল টিকটক

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম

বাংলাদেশের প্রায় ২ কোটি ভিডিও ডিলিট করল টিকটক

Advertisement

কমিউনিটি গাইডলাইন ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে আপলোড করা দুই কোটিরও বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির দাবি, এসব কনটেন্টের বেশির ভাগই আপলোডের আগেই বা খুব অল্প সময়ের মধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং অধিকাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে।

সম্প্রতি টিকটক ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে কনটেন্ট পর্যবেক্ষণ, অপসারণ প্রক্রিয়া এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিরাপদ ও আস্থাভাজন ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে তারা স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি মানব যাচাই ব্যবস্থাও ব্যবহার করছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৫৫১টি ভিডিও কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে সরানো হয়েছে। এর মধ্যে প্রায় ৯৯ দশমিক ৮ শতাংশ কনটেন্ট দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। শনাক্ত হওয়া ভিডিওগুলোর ৯৭ দশমিক ৩ শতাংশ এক দিনের মধ্যেই প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলা হয়েছে। টিকটকের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে ক্ষতিকর বা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়া অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

বিশ্বব্যাপী একই সময়ে টিকটক থেকে মোট ২০ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৯৩২টি ভিডিও অপসারণ করা হয়েছে, যা ওই প্রান্তিকে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ। এর মধ্যে প্রায় ১৮ কোটি ৬৬ লাখের বেশি ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়। তবে সব সিদ্ধান্ত চূড়ান্ত ছিল না—যাচাই শেষে ৮৯ লাখ ৫০ হাজার ৭৩৫টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে, যা ভুল শনাক্ত হওয়ার উদাহরণ বলে উল্লেখ করেছে টিকটক। বৈশ্বিকভাবে সরানো কনটেন্টের ৯৯ দশমিক ৩ শতাংশ আগেভাগেই শনাক্ত করা হয় এবং ৯৪ দশমিক ৮ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে।

ভিডিও ছাড়াও অ্যাকাউন্টের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। প্ল্যাটফর্মের নিরাপত্তা বজায় রাখতে এই প্রান্তিকে ১১ কোটি ৮৬ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। পাশাপাশি ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী হিসেবে শনাক্ত করে আরও ২ কোটি ২২ লাখের বেশি অ্যাকাউন্ট সরানো হয়েছে। টিকটকের ভাষ্য অনুযায়ী, কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করাই এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য।

প্রতিবেদনে অপসারিত কনটেন্টের ধরনও বিশ্লেষণ করা হয়েছে। মোট সরানো ভিডিওর প্রায় ৩০ শতাংশ ছিল সংবেদনশীল বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত। নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের কারণে ১৫ দশমিক ৭ শতাংশ এবং গোপনীয়তা ও নিরাপত্তা নির্দেশনা ভাঙার জন্য ২ দশমিক ৭ শতাংশ ভিডিও অপসারণ করা হয়। ভুল তথ্যের কারণে ৩২ দশমিক ৯ শতাংশ ভিডিও মুছে ফেলা হয়েছে। এছাড়া এডিট করা বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ায় ৩৪ দশমিক ৪ শতাংশ ভিডিও সরানো হয়েছে, কারণ এসব কনটেন্ট দর্শকদের বিভ্রান্ত করতে পারে বলে মনে করছে টিকটক।

টিকটক জানিয়েছে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টসহ সংশ্লিষ্ট সব তথ্য তাদের ট্রান্সপারেন্সি সেন্টারে প্রকাশ করা হয়েছে। সেখানে কনটেন্ট নীতিমালা, নিরাপত্তা টুল এবং নীতিগত ব্যাখ্যাও পাওয়া যাবে, যা বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই উন্মুক্ত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেনাকাটা সহজ করতে নতুন ফিচার আনল টিকটক

কেনাকাটা সহজ করতে নতুন ফিচার আনল টিকটক

টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

তরুণদের আসক্তি টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

কমেন্ট ভয়েস, পোল, একসঙ্গে ৯ টি ছবি, টিকটকে আসছে নতুন ফিচার

কমেন্ট ভয়েস, পোল, একসঙ্গে ৯ টি ছবি, টিকটকে আসছে নতুন ফিচার

শিশুদের তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

শিশুদের তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

শিশু নিরাপত্তায় মেটার ১৮০০ কোটি ডলার পরিশোধের ঐতিহাসিক চুক্তি

শিশু নিরাপত্তায় মেটার ১৮০০ কোটি ডলার পরিশোধের ঐতিহাসিক চুক্তি

আরও পড়ুন

স্টারলিংক নিয়ে মুখোমুখি মাস্ক-ভারত, পালটাপালটি বার্তা

স্টারলিংক নিয়ে মুখোমুখি মাস্ক-ভারত, পালটাপালটি বার্তা

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

অণুর রহস্য উন্মোচনে রসায়নে নোবেল

অণুর রহস্য উন্মোচনে রসায়নে নোবেল

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম