Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

আইয়ুব বাচ্চু

Icon

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ব্যান্ড গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। তিনি ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবা ইশহাক চোধুরী এবং মা নুরজাহান বেগম। বাচ্চু কৈশোর জীবনের শুরুর দিকে বিভিন্ন ব্রিটিশ ও আমেরিকান রক ব্যান্ডের গান শোনা শুরু করেন। এগুলোর মধ্যে জিমি হেনড্রিক্সের গিটার বাজানো তাকে বেশি মুগ্ধ করেছিল। বাচ্চুকে গিটার শেখাতেন জেকব ডায়াজ নামের একজন বার্মিজ, যিনি সে সময় চট্টগ্রামে থাকতেন। ১৯৭৫ সালে বাচ্চুকে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হয়। ১৯৭৯ সালে তিনি ওই স্কুল থেকে এসএসসি পাশ করেন। চট্টগ্রামে কলেজ জীবনের সহপাঠী বন্ধুদের নিয়ে তিনি একটি ব্যান্ডদল গড়ে তোলেন। এর নাম ছিল ‘গোল্ডেন বয়েজ’। পরে এর নাম বদলে করা হয় ‘আগলি বয়েজ’। সেই ব্যান্ডের গায়ক ছিলেন কুমার বিশ্বজিৎ এবং বাচ্চু ছিলেন গিটারিস্ট। সে সময়ে তারা মূলত পটিয়ায় বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এবং শহরের বিভিন্ন ক্লাবে গান করতেন। ১৯৮০ সালে বাচ্চু ও বিশ্বজিৎ যখন ‘সোলসে’ যোগ দেন, তখন ব্যান্ডটি ভেঙে যায়। বাচ্চু সোলসের লিড গিটার বাজানোর দায়িত্বে ছিলেন টানা ১০ বছর। ১৯৯১ সালের ৫ এপ্রিল গড়ে তোলেন নতুন ব্যান্ড ‘এলআরবি’। রক ঘরানার গানের এই শিল্পী আধুনিক গান আর লোকগীতি গেয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন। কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান ‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’। তার প্রথম অ্যালবাম ‘এলআরবি’ বাজারে আসে ১৯৯২ সালে। আইয়ুব বাচ্চুর গাওয়া গানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘চলো বদলে যাই’। এর কথা ও সুর তারই। তার জনপ্রিয় গানের তালিকায় আরও রয়েছে ‘শেষ চিঠি কেমন এমন চিঠি’, ‘ঘুম ভাঙা শহরে’, ‘হকার’, ‘সুখ’, ‘রূপালি গিটার’, ‘গতকাল রাতে’, ‘তারা ভরা রাতে’, ‘এখন অনেক রাত’ ইত্যাদি। আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মুহম্মদ আবদুল হাই

মুহম্মদ আবদুল হাই

ফিদেল ক্যাস্ত্রো

ফিদেল ক্যাস্ত্রো

বারী সিদ্দিকী

বারী সিদ্দিকী

স্যার জগদীশচন্দ্র বসু

স্যার জগদীশচন্দ্র বসু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম