Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

মুহম্মদ আবদুল হাই

Icon

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক মুহম্মদ আবদুল হাইয়ের জন্মবার্ষিকী আজ। তিনি ১৯১৯ সালের ২৬ নভেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুল গণি, মায়ের নাম ময়মুন্নেসা খাতুন। বাবা রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বর্তমান পোরশা উপজেলায় শিক্ষকতা ও ইমামতি করতেন। মুহম্মদ আবদুল হাই মরিচা গ্রামের কাছেই অবস্থিত বর্ধনপুর জুনিয়র মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন এবং ১৯৩২ সালে রাজশাহী হাই মাদ্রাসায় ভর্তি হন। ১৯৩৬ সালে উচ্চ মাদ্রাসা প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পঞ্চম স্থান অধিকার করেন এবং ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হন। ১৯৩৮ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন এবং প্রথম বিভাগে ষষ্ঠ স্থান লাভ করেন। তিনি ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনার্স শ্রেণিতে ভর্তি হন। ১৯৪১ সালে বিএ অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় এবং ১৯৪২ সালে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্র, যিনি বিএ ও এমএ উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন।

আবদুল হাই ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ১৯৫০ সালে তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে ভাষাতত্ত্বে গবেষণার জন্য লন্ডন যান। সেখানে ১৯৫২ সালে ডিস্টিংশনসহ এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগে প্রভাষক পদে ফিরে আসেন। ১৯৫৪ সালের ১৬ নভেম্বর তিনি বিভাগের সহযোগী অধ্যাপক ও অধ্যক্ষ পদে নিযুক্ত হন। ১৯৬২ সালে মাত্র ৪৩ বছর বয়সে প্রফেসর পদে তার উন্নতি ঘটে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো-সাহিত্য ও সংস্কৃতি, বিলাতে সাড়ে সাত শ’ দিন, তোষামোদ ও রাজনীতির ভাষা, ভাষা ও সাহিত্য। প্রবন্ধ ও গবেষণামূলক গ্রন্থ প্রণয়নের জন্য ১৯৬১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ১৯৯৬ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।

মুহম্মদ আবদুল হাই ১৯৬৯ সালের ৩ জুন ঢাকা শহরে চলন্ত ট্রেনের ধাক্কায় আহত হয়ে মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মুহম্মদ আবদুল হাই

মুহম্মদ আবদুল হাই

ফিদেল ক্যাস্ত্রো

ফিদেল ক্যাস্ত্রো

বারী সিদ্দিকী

বারী সিদ্দিকী

স্যার জগদীশচন্দ্র বসু

স্যার জগদীশচন্দ্র বসু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম