Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

বারী সিদ্দিকী

Icon

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আজ লোকসংগীতশিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলার এক সংগীতানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর অনুরাগ। মাত্র পাঁচ বছর বয়সে বড় ভাইয়ের বাঁশি বাজানো দেখে তার মধ্যেও বাঁশির প্রতি আকর্ষণ জন্মে। শৈশবে মায়ের কাছেই গানে হাতেখড়ি। মাত্র ১২ বছর বয়সে তিনি ওস্তাদ গোপাল দত্তের কাছে আনুষ্ঠানিক তালিম নেওয়া শুরু করেন। পরবর্তী সময়ে ওস্তাদ আমিনুর রহমান এবং ভারতের প্রখ্যাত বংশীবাদক পণ্ডিত ভি জি কর্নাডের কাছেও বাঁশি ও শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণ নেন।

বংশীবাদক হিসাবেই বারী সিদ্দিকীর সংগীতজীবনের সূচনা। ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিবেশনের মাধ্যমে তার পথচলা শুরু হয়। দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৯৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে তিনি উপমহাদেশের প্রতিনিধিত্ব করেন। এটি ছিল তার সংগীতজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন।

তবে কণ্ঠশিল্পী হিসাবে তার ব্যাপক পরিচিতি আসে কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গেয়ে তিনি রাতারাতি আলোচনায় আসেন। বিশেষ করে ‘শুয়াচান পাখি’ ও ‘আমার গায়ে যত দুঃখ সয়’ গান দুটি তাকে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দেয়। এছাড়া ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’, ‘রজনী হইসনা অবসান’সহ তার অসংখ্য গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

বারী সিদ্দিকীর গানের প্রধান বৈশিষ্ট্য হলো বিরহ, প্রেম, জীবনবোধ ও আধ্যাত্মিকতার গভীর প্রকাশ। তার কণ্ঠে গ্রামীণ জীবনের সুখ-দুঃখ, মানুষের অন্তর্গত বেদনা এবং জীবনের চিরন্তন সত্য যেন জীবন্ত হয়ে উঠত। তিনি নেত্রকোনায় ‘বাউলবাড়ি’ প্রতিষ্ঠা করেছিলেন লোকসংগীতের চর্চা ও গবেষণার স্বপ্ন নিয়ে।

২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বারী সিদ্দিকী

বারী সিদ্দিকী

স্যার জগদীশচন্দ্র বসু

স্যার জগদীশচন্দ্র বসু

সাইয়েদ সুলাইমান নদভি

সাইয়েদ সুলাইমান নদভি

ভলতেয়ার

ভলতেয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম