Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

ভলতেয়ার

Icon

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরাসি লেখক ভলতেয়ারের জন্মবার্ষিকী আজ। তার প্রকৃত নাম ফ্রাঁসোয়া-মারি আরুয়ে। তিনি ১৬৯৪ সালের ২১ নভেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি ‘ভলতেয়ার’ ছদ্মনামে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। ফরাসি আলোকায়ন যুগের অন্যতম প্রধান দার্শনিক, সাহিত্যিক ও ব্যঙ্গ-রচয়িতা ভলতেয়ার ছিলেন যুক্তিবাদ, বাকস্বাধীনতা ও ধর্মীয় সহনশীলতার এক অকুতোভয় কণ্ঠস্বর। তার তীক্ষ্ণ বিদ্রূপ, প্রাঞ্জল গদ্যশৈলী এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান অষ্টাদশ শতাব্দীর ইউরোপীয় চিন্তাজগতে গভীর প্রভাব ফেলেছিল।

ভলতেয়ারের বাবা চাইতেন তিনি আইনজীবী হন, কিন্তু সাহিত্যের প্রতি তার প্রবল আকর্ষণ তাকে লেখালেখির পথে নিয়ে যায়। তরুণ বয়সেই ব্যঙ্গাত্মক কবিতা রচনা এবং ক্ষমতাসীনদের সমালোচনার কারণে তাকে বাস্তিল দুর্গে কারাবাস ও নির্বাসনের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ১৭২৬ সালে ইংল্যান্ডে নির্বাসিত থাকাকালীন তিনি ব্রিটিশ সাংবিধানিক ব্যবস্থা, বাকস্বাধীনতা এবং আইজাক নিউটন ও জন লকের চিন্তাধারার সংস্পর্শে আসেন, যা তার দর্শনকে আরও শাণিত করে। ভলতেয়ার বিশ্বাস করতেন, অন্ধবিশ্বাস ও গোঁড়ামির বিপরীতে মানুষের যুক্তিবোধ ও শিক্ষার প্রসারই সমাজকে অগ্রসর করতে পারে। গির্জার অসহিষ্ণুতা, বিচারব্যবস্থার ত্রুটি এবং সামন্ততান্ত্রিক অন্যায়ের বিরুদ্ধে তিনি লেখনীকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। তার সবচেয়ে বিখ্যাত দার্শনিক উপন্যাস ‘কানদিদ’ (১৭৫৯)-এ তিনি অতি আশাবাদী দর্শনকে তীক্ষè ব্যঙ্গের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করেছেন এবং বাস্তব জীবনের দুঃখ-কষ্টের মাঝেও কর্ম ও যুক্তির গুরুত্ব তুলে ধরেছেন। এছাড়া ‘লেত্র ফিজিক’ (ইংরেজি ভাষায় প্রকাশিত Letters Concerning the English Nation), ‘জাদিক’ এবং ‘দার্শনিক অভিধান’সহ তার অসংখ্য রচনা চিন্তাশীল পাঠকদের কাছে সমাদৃত। জীবনের শেষভাগে ফ্রান্সের সীমান্তের কাছে ফেরনিতে বসবাসকালে তিনি নিপীড়িত ও অন্যায়ভাবে দণ্ডিত মানুষের পক্ষে সক্রিয়ভাবে আওয়াজ তোলেন। ১৭৭৮ সালের ৩০ মে প্যারিসে তার জীবনাবসান ঘটে। ফরাসি বিপ্লবের আদর্শিক ভিত্তি গঠনে এবং আধুনিক মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ধারণাকে শক্তিশালী করতে ভলতেয়ারের অবদান আজও স্মরণ করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাইয়েদ সুলাইমান নদভি

সাইয়েদ সুলাইমান নদভি

ভলতেয়ার

ভলতেয়ার

সুফিয়া কামাল

সুফিয়া কামাল

মেজর এম এ জলিল

মেজর এম এ জলিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম