Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

মেজর এম এ জলিল

Icon

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর মোহাম্মদ আবদুল জলিলের (এম এ জলিল) মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলী শিকদার এবং মাতার নাম রাবেয়া খাতুন। এম এ জলিল ১৯৫৯ সালে প্রবেশিকা এবং ১৯৬১ সালে আইএ পাশ করেন। তিনি ১৯৬২ সালে পাকিস্তান সামরিক বাহিনীতে যোগ দেন। সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থায় তিনি এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৬৫ সালে তিনি ক্যাপ্টেন পদে এবং ১৯৭০ সালে মেজর পদে উন্নীত হন।

তিনি মুলতানে কর্মরত থাকাকালে ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে ছুটি নিয়ে বরিশালে আসেন এবং পরে মুক্তিযুদ্ধে যোগ দেন। তাকে ৯নং সেক্টরের কমান্ডার নিয়োগ করা হয়। কিন্তু নভেম্বর মাসে তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। মেজর জলিল পরে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৭২ সালের অক্টোবর মাসে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। জাসদের কাউন্সিল অধিবেশনে তিনি দলটির সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বে জাসদ বরাবরই সরকারবিরোধী রাজনীতিতে সক্রিয় থাকে। মেজর জলিল ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো আসনে জয়লাভ করতে পারেননি। ১৯৭৪ সালের ১৭ মার্চ দলীয় কর্মীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও অভিযানকালে তাকে গ্রেফতার করা হয়। ১৯৭৫ সালের ৮ নভেম্বর তিনি মুক্তিলাভ করেন। ২৫ নভেম্বর পুনরায় তাকে গ্রেফতার করা হয়। বিশেষ সামরিক ট্রাইব্যুনালের বিচারে ১৯৭৬ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। ১৯৮০ সালে তিনি মুক্তিলাভ করেন। মেজর জলিল ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮৪ সালে তাকে জাসদের সভাপতির পদ থেকে অপসারণ করা হয়। এরপর তিনি জাতীয় মুক্তি আন্দোলন নামে একটি দল গঠন করেন। মেজর জলিল কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। তিনি ১৯৮৯ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাইয়েদ সুলাইমান নদভি

সাইয়েদ সুলাইমান নদভি

ভলতেয়ার

ভলতেয়ার

সুফিয়া কামাল

সুফিয়া কামাল

মেজর এম এ জলিল

মেজর এম এ জলিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম