Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

সুফিয়া কামাল

Icon

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আজ কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী। তিনি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আবদুল বারি এবং মাতা সৈয়দা সাবেরা খাতুন। শায়েস্তাবাদে নানার বাড়ির রক্ষণশীল পরিবেশে বড় হলেও সুফিয়া কামালের মনোগঠনে দেশ, দেশের মানুষ, সমাজ, ভাষা ও সংস্কৃতি প্রেরণা হিসাবে কাজ করেছে। তিনি তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। নিজ চেষ্টায় হয়ে ওঠেন সুশিক্ষিত। বাড়িতে উর্দু ভাষার চল থাকলেও নিজ উদ্যোগেই তিনি বাংলা ভাষা শিখে নেন। ১৯১৮ সালে তার সাক্ষাৎ হয় রোকেয়া সাখাওয়াত হোসেনের সঙ্গে। রোকেয়ার ব্যক্তিত্ব তাকে অনুপ্রাণিত করে। এরপর সুফিয়া কামাল তার স্বামীর সঙ্গে কলকাতায় গেলে সেখানে বিশেষ বিশেষ বাঙালি ব্যক্তিত্বের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তাদের একজন হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি সুফিয়ার কবিতা পড়ে মুগ্ধ হন। স্বামীর মৃত্যুর পর কবি সুফিয়া কামাল কলকাতা করপোরেশন প্রাইমারি স্কুলে কয়েক বছর শিক্ষকতা করেন। এই স্কুলেই তার পরিচয় হয় প্রাবন্ধিক আবদুল কাদির এবং কবি জসীমউদ্দীনের সঙ্গে। ১৯৩৮ সালে প্রকাশিত হয় সুফিয়া কামালের ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থ। এর ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে সুফিয়া কামাল সরাসরি অংশগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সুফিয়া কামালের দুই মেয়ে যোগ দিয়েছিলেন। কবি সুফিয়া কামাল ‘রোকেয়া সাখাওয়াত স্মৃতি কমিটি’ গঠনে সহায়তা করেন, যার প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হল ‘রোকেয়া হলের’ নামকরণ করা হয়। এছাড়া কবি সুফিয়া কামাল বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তার প্রকাশিত গ্রন্থ ২০টিরও বেশি। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বেশকটি মর্যাদাসম্পন্ন পুরস্কার পেয়েছেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাইয়েদ সুলাইমান নদভি

সাইয়েদ সুলাইমান নদভি

ভলতেয়ার

ভলতেয়ার

সুফিয়া কামাল

সুফিয়া কামাল

মেজর এম এ জলিল

মেজর এম এ জলিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম