Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

ফিদেল ক্যাস্ত্রো

Icon

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিশ্ব রাজনীতির ইতিহাসে ফিদেল ক্যাস্ত্রো এক অনন্য ব্যক্তিত্ব। বিপ্লবী নেতৃত্ব, সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান এবং দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার কারণে তিনি বিংশ শতাব্দীর অন্যতম আলোচিত রাজনৈতিক নেতা হিসাবে পরিচিত। বিশ্ব রাজনীতিতে তার প্রভাব ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। কিউবার এই বিপ্লবী নেতা ও অবিসংবাদিত রাষ্ট্রনায়কের মৃত্যুবার্ষিকী আজ।

তার পুরো নাম ফিদেল আলেহান্দ্রে ক্যাস্ত্রো রুজ। তিনি ১৯২৬ সালের ১৩ আগস্ট কিউবার এক ধনাঢ্য কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন স্প্যানিশ অভিবাসী। হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনার সময় থেকেই ফিদেল রাজনীতিতে সক্রিয় হন। ছাত্রজীবনে স্বৈরশাসন, সামাজিক বৈষম্য ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে তার রাজনৈতিক চেতনা গড়ে ওঠে। ১৯৫২ সালে জেনারেল ফুলহেনসিও বাতিস্তা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কিউবার ক্ষমতা দখল করলে ক্যাস্ত্রো সশস্ত্র বিপ্লবের পথ বেছে নেন। ১৯৫৩ সালের ২৬ জুলাই তিনি অনুসারীদের নিয়ে মনকাদা সেনা ব্যারাকে হামলা চালান। অভিযান ব্যর্থ হয় এবং তিনি গ্রেফতার হন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মেক্সিকোতে গিয়ে বিপ্লবী সংগঠন গড়ে তোলেন। সেখানে আর্জেন্টাইন বিপ্লবী চে গুয়েভারার সঙ্গে তার পরিচয় হয়।

১৯৫৬ সালে ক্যাস্ত্রো, তার ভাই রাউল কাস্ত্রো এবং চে গুয়েভারাসহ বিপ্লবীরা কিউবায় ফিরে গেরিলা যুদ্ধ শুরু করেন। দীর্ঘ সংগ্রামের পর ১৯৫৯ সালের ১ জানুয়ারি বাতিস্তা সরকারের পতন হয়। ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবায় বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে তিনি প্রধানমন্ত্রী এবং ১৯৭৬ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতায় এসে তিনি ভূমি সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেন। তার শাসনামলে কিউবায় সাক্ষরতার হার বৃদ্ধি এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা, অর্থনৈতিক অবরোধ এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তার শাসনামলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ২০০৮ সালে অসুস্থতার কারণে তিনি প্রেসিডেন্টের পদ ছেড়ে দেন। ২০১৬ সালের ২৫ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মুহম্মদ আবদুল হাই

মুহম্মদ আবদুল হাই

ফিদেল ক্যাস্ত্রো

ফিদেল ক্যাস্ত্রো

বারী সিদ্দিকী

বারী সিদ্দিকী

স্যার জগদীশচন্দ্র বসু

স্যার জগদীশচন্দ্র বসু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম