Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

‘ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে না দিলে আওয়ামী প্রেতাত্মারা ওখানে কাহিনী করতে থাকবে’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

‘ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে না দিলে আওয়ামী প্রেতাত্মারা ওখানে কাহিনী করতে থাকবে’

বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ। ফাইল ছবি

Advertisement

আগেরবার ৩২ নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, খুব বেশি হলে ১৫% ভাঙা হয়েছিল। সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব বলে আক্ষেপ প্রকাশ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ।

সোমবার (১৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। 

পোস্টে তিনি লেখেন, ‘আগেরবার ৩২ নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, খুব বেশি হলে ১৫% ভাঙা হয়েছিল। সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব। যতদিন না ধানমন্ডি ৩২ মাটির সমান হবে ততদিন দুই-একটা আওয়ামী দেশবিরোধী প্রেতাত্মা দুদিন পর পর গিয়ে ওখানে কাহিনী করতে থাকবে। যদি এবারই সমান করতে পারেন ভালো হয়, নাহলে বাংলাদেশের মধ্যে ভারতীয় প্রক্সি বাহিনীর কিবলা যতদিন দাঁড়িয়ে থাকবে, সমস্যা করতেই থাকবে। সবচেয়ে ভালো হবে ওইখানে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের হল করে দেওয়া গেলে, খেলা শেষ একেবারেই তখন।’ 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা হয়। যার রায় দেওয়া হবে আজ। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘শহীদ আবরার ফাহাদ সেতু’র  অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

আবরার ফাহাদ হত্যাকাণ্ড: সাত বছরেও রায় কার্যকর হয়নি, পরিবারের ক্ষোভ

আবরার ফাহাদ হত্যাকাণ্ড: সাত বছরেও রায় কার্যকর হয়নি, পরিবারের ক্ষোভ

আবরার ফাহাদের ভাইয়ের অভিযোগের জবাব দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বুয়েটে রাজনৈতিক কর্মসূচি পালন আবরার ফাহাদের ভাইয়ের অভিযোগের জবাব দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আরও পড়ুন

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

আলেম সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন আসিফ নজরুলের

আলেম সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন আসিফ নজরুলের

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম