Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

জাতীয়তাবাদী রাজনীতির তিন প্রজন্মের উপমিতি: মারুফ কামাল খান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:৩০ পিএম

জাতীয়তাবাদী রাজনীতির তিন প্রজন্মের উপমিতি: মারুফ কামাল খান

মারুফ কামাল খান। ফাইল ছবি

Advertisement

সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান বলেছেন, জাতীয়তাবাদী রাজনীতির তিন প্রজন্মের উপমিতি।

শুক্রবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুকে একটি পোস্ট তিনি এ কথা বলেছেন।

যা হুবহু যুগান্তর পাঠেকদের জন্য তুলে ধরা হলো-

▪️জিয়াউর রহমান বলেছিলেন, আমি অগ্নিকুণ্ডের ওপর বসে আছি।

▪️খালেদা জিয়া বলেছিলেন, আমি দেশ পরিচালনায় বিরোধীদলের সহযোগিতা চাইলে হাসিনা বলেছিলেন, ১ মিনিটও আমাকে শান্তিতে থাকতে দেবেন না। তিনি কথা রেখেছেন। আমাকে ১ মিনিটের জন্যও শান্তিতে কাজ করতে দেন নি।

▪️তাদের পুত্র তারেক রহমান বললেন, যে তপ্ত চেয়ারে বসে আছি সেখান থেকে আগুনের আঁচ পাই।

▪️জিয়াউর রহমানের রাজনৈতিক উন্মেষ ঘটেছিল মে দিবসে তার প্রথম জনসম্পৃক্তিকে কেন্দ্র করে। ১৯৭৬ সালের ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল শ্রমিক সমাবেশের বক্তৃতায় তিনি বলেছিলেন, আমি নিজেও একজন শ্রমিক এবং এই পরিচয়ে আমি গর্ববোধ করি।

▪️ বেগম জিয়া বিভিন্ন শ্রমিক সমাবেশে বলতেন, আমি একজন শ্রমিকের স্ত্রী। এই পরিচয়ে আমি গৌরব অনুভব করি।

▪️প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ নয়াপল্টনে বিএনপির সদর দপ্তরের সামনে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তৃতা করবেন। যদিও এখন শ্রমজীবী মানুষদের আগেকার গুরুত্ব ও ঔজ্জ্বল্য অনেক কমে গেছে। লাল পতাকার সেই আবেদন আজ আর নেই।

বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির তিন প্রজন্মের ঘটনাক্রমের উপমিতির এই বিন্দুগুলোকে ইতিহাস কীভাবে যুক্ত করবে তা অবলোকন করবে পরবর্তীকাল।

মহান মে দিবসের শুভেচ্ছা সকলকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মে দিবসে শ্রমিক অধিকার ও দুর্নীতিবিরোধী আন্দোলনের আহ্বান

মে দিবসে শ্রমিক অধিকার ও দুর্নীতিবিরোধী আন্দোলনের আহ্বান

শ্রমিকদের তুই সম্বোধন করা যাবে না: আখতার

শ্রমিকদের তুই সম্বোধন করা যাবে না: আখতার

শ্রমে ন্যায্যতা নেই, দিবসও প্রতিবাদের

শ্রমে ন্যায্যতা নেই, দিবসও প্রতিবাদের

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

‌‘কাম করলে পেটে ভাত জোটে, না করলে মাথায় হাত’

বেশির ভাগ শ্রমিকরা জানেন না মে দিবস কি ‌‘কাম করলে পেটে ভাত জোটে, না করলে মাথায় হাত’

শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি বুঝিয়ে দিন

শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি বুঝিয়ে দিন

আরও পড়ুন

মানিক পশারীর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন মাসুদ সাঈদী

মানিক পশারীর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন মাসুদ সাঈদী

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ

ফেসবুক পোস্টে দাবি এনসিপি নেতার ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

‘কেউ মারা গেলে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন’

‘কেউ মারা গেলে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম