মে দিবসে শ্রমিক অধিকার ও দুর্নীতিবিরোধী আন্দোলনের আহ্বান
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:১৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিটিজেনস এগেইনস্ট করাপশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— ‘শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান: সমৃদ্ধ আগামীর স্বচ্ছ অভিযান’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটিজেনস এগেইনস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন। সংগঠনটির জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, বিটিআরসি-এর সাবেক চেয়ারম্যান এবং শেরে বাংলা এ. কে. ফজলুল হকের দৌহিত্র মার্গুব মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএসি-এর উপদেষ্টা, ব্যবসায়ী গবেষক ড. মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব খোরশেদ আলম খসরু, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান রিজু এবং কবি আশরাফুল ইসলাম।
সিটিজেনস এগেইনস্ট করাপশনের এর চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও এখনো অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য মজুরি, কর্মস্থলের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে এই বৈষম্য দূর করতে হবে।
