Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

রবীন্দ্রনাথ আমার অস্তিত্বে মিশে আছে: শামারুহ মির্জা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:৪০ পিএম

রবীন্দ্রনাথ আমার অস্তিত্বে মিশে আছে: শামারুহ মির্জা

শামারুহ মির্জা।

Advertisement

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার ১৬৫তম জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা।

পোস্টে শামারুহ মির্জা বলেছেন, ‘এখন রবীন্দ্রনাথ নিয়ে অনেক আলোচনা সমালোচনা। আগেও হয়েছে। হোক। কুতর্ক তো থাকবেই। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই। রবীন্দ্রনাথ আমার অস্তিত্বে আছে। শুভ জন্মদিন রবীন্দ্রনাথ।’

তিনি ছোট বেলার স্মৃতিচারণ করে পোস্টে উল্লেখ করেন, ‘ভোর বেলায় আমার ঘুম ভাঙত দাদির কুরান তিলাওয়াতে। একটু পরে নিচে নেমে আসার পরে বারান্দায় দেখতাম দাদি আর দাদা পাশাপাশি বসে আছে। ট্রানজিস্টরে বাজছে মোহাম্মদ রাফির গান। আমার আব্বা আম্মার কাছে অনেক ছোট বেলায় রবীন্দ্র সঙ্গীত শুনেছি। আব্বু দারুণ আবৃত্তি করত। নজরুলের বিদ্রোহী কবিতাটা আব্বুর কণ্ঠে শুনলে আমার গুজবাম্পস হতো। তিন গোয়েন্দা, গল্পগুচ্ছ, লোটাকম্বল, কালবেলা থেকে শুরু করে মিসির আলী কিচ্ছু বাদ যায়নি। বাসায় রেগুলার দেশ, বেগম, সানন্দা, আনন্দমেলা, বিচিত্রা, রিডারএ ডাইজেস্ট আরও কত কিছু রাখা হত। আম্মু একবার রেকর্ড করেছিল, ‘সেদিন দুজনে’ গানটি। এইসব দিনরাত্রিতে ‘আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে’, গানটি এখনও কানে ভাসে। জ্যোৎস্না দেখলেই গানটি মনে হয়। ‘

সবশেষে ফখরুল কন্যা লেখেন, ‘পুনশ্চ: এখানে একজন কমেন্ট করেছে, মুসলমানের অস্তিত্বে হয়রত মুহাম্মদ (সা.)। এই যে আপনি মহানবীর সঙ্গে একজনকে তুলনায় নিয়ে আসলেন, এইখানেই আপনি ইসলামের ক্ষতি করলেন। আপনারা কি? আচ্ছা, কালকে একজন ব্যাংকক এয়ারপোর্টে দাঁড়িয়ে বার বার লুঙ্গি ঠিক করছিল? চেনেন তাকে?’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ফখরুল কন্যা

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ফখরুল কন্যা

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

ঠাকুরগাঁও-১: মির্জা পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ ও সমীকরণ

ঠাকুরগাঁও-১: মির্জা পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ ও সমীকরণ

আরও পড়ুন

শিল্পকলা একাডেমির দেয়ালে ‘ভারতীয়দের’ প্রতিকৃতি, একহাত নিলেন ব্রাত্য রাইসু

শিল্পকলা একাডেমির দেয়ালে ‘ভারতীয়দের’ প্রতিকৃতি, একহাত নিলেন ব্রাত্য রাইসু

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল’

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

‘দেশের বাড়ি বলা নিষেধ’ — আইন মন্ত্রণালয়ে সেই নির্দেশের কারণ জানালেন আসিফ নজরুল

‘দেশের বাড়ি বলা নিষেধ’ — আইন মন্ত্রণালয়ে সেই নির্দেশের কারণ জানালেন আসিফ নজরুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম