Logo
Logo
×

Advertisement

খেলা

নাঈম শেখদের হেনস্তা করল কারা, খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম

নাঈম শেখদের হেনস্তা করল কারা, খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

Advertisement

সংযুক্ত আরব আমিরাত থেকে সিরিজ খেলে দেশে ফেরার পর অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। নাঈম শেখসহ একাধিক ক্রিকেটারকে হেনস্তার শিকার হয়েছিলেন। তাদের সঙ্গে এমন আচরণ কারা করেছিলেন, সেটা খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ম্যাচে আসতে চাওয়া দর্শকদেরও বাধা দেওয়ার একটি পোস্ট ভাইরাল হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে সেই ব্যক্তিকেও। 

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফর্ম্যান্সের গ্রাফ পড়তির দিকে। সবশেষ আফগানিস্তান সিরিজেও দলটা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। যার পর দেশে ফিরতে গিয়ে নাঈম শেখসহ ক্রিকেটাররা দুয়ো শোনেন। ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, নাঈমের গাড়ির কাছে গিয়ে একদল লোক ভুয়া ভুয়া বলছেন। তাসকিন আহমেদও একই পরিস্থিতিতে পড়েছেন। এমনকি তাদেরকে নিয়ে গালিগালাজও করা হয়েছে। 

বিষয়টি বিসিবি তো বটেই, সরকারও গুরুত্ব দিয়ে দেখছে। তার ফলেই দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়ে। এদিকে বিসিবির এক অংশের ধারণা, এইসব ঘটনার পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধনও থাকতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি খতিয়ে দেখারও।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতিহাসে যা কখনো দেখেনি বাংলাদেশ, সে রেকর্ড গড়লেন মুশফিক

৪ বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন

বাংলাদেশকে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিল উইন্ডিজ

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

বাংলাদেশের ‘নাগালের বাইরে’ চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

আরও পড়ুন

ইতিহাসে যা কখনো দেখেনি বাংলাদেশ, সে রেকর্ড গড়লেন মুশফিক

ইতিহাসে যা কখনো দেখেনি বাংলাদেশ, সে রেকর্ড গড়লেন মুশফিক

৪ বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন

৪ বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন

বাংলাদেশকে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিল উইন্ডিজ

বাংলাদেশকে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিল উইন্ডিজ

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম