Logo
Logo
×
   

Advertisement

খেলা

নাঈম শেখদের সোশ্যাল মিডিয়ায় ‘জবাব’ দেওয়া পছন্দ হয়নি কোচ সিমন্সের

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পিএম

নাঈম শেখদের সোশ্যাল মিডিয়ায় ‘জবাব’ দেওয়া পছন্দ হয়নি কোচ সিমন্সের

Advertisement

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই তোপের মুখে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে হেনস্তার শিকারও হতে হয়েছে ক্রিকেটারদের। নাঈম শেখ ছিলেন তাদের একজন। তিনি পরে সোশ্যাল মিডিয়ায় গিয়ে ক্ষোভ ঝেড়েছেন সমর্থকদের ওপর। তবে এমন কিছু মোটেও পছন্দ নয় কোচ ফিল সিমন্সের। আজ সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন তিনি। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের কিছু লেখার সঙ্গে আমি একমত নই। ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা এবং সেখানে কিছু বলাটা আপনার অধিকার। কিন্তু বাংলাদেশ জাতীয় দলে খেলা একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে, আমার খেলোয়াড়দের ওখানে কিছু লেখা উচিত না।’

সেখানে প্রসঙ্গত উঠে এসেছে জাকের আলীর বিষয়টিও। শেষ অনেক দিন ধরে ছন্দে নেই তিনি। এমন সময় আবার সামনে চলে এসেছে ২০২৪ বিপিএলে তাকে নিয়ে করা তৎকালীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিনের একটি উক্তি। তিনি সেদিন বলেছিলেন, ‘সে বোধ হয় একটু কালো বলে জাতীয় দলে সুযোগ পায় না!’

সে উক্তির সূত্র ধরেই এখন বিচিত্রভাবে ‘বর্ণবাদের’ শিকার হচ্ছেন জাকের। সঙ্গে সমর্থকরা শূলে চড়িয়েছেন ম্যাচে তার ‘রেওয়াজ’ বনে যাওয়া চুইংগাম চিবোনোকেও। তবে ব্যক্তিগত এসব বিষয় নিয়ে কথা বলাটাকেও ভালো চোখে দেখছেন না তিনি। 

সিমন্সের কথা, ‘আমি আরও একটা জিনিস বলব, আমি মনে করি না খেলোয়াড়দের কিছু নিয়ে বর্ণবিদ্বেষের কোনো সুর আনাটা ভালো বিষয়। আপনি কোন জায়গার, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু এসব ঠিক না। আমি খুবই বিরক্ত জাকের আলীকে নিয়ে এমন (বর্ণবৈষম্যমূলক) মন্তব্যে। এটা ভালো কিছু না। কিন্তু আমি চাই না আমার খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগমাধ্যমে জবাব দিক।’

তবে সব কিছু পেছনে ফেলার সুযোগ এখন সামনে। ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারাতে পারলেই অনেকটা চাপ সরে যাবে ক্রিকেটারদের ওপর থেকে। সে সুযোগটাই লুফে নিতে চান সিমন্স। তিনি বলেন, ‘শেষ সিরিজটা যেমন কেটেছে, আপনি যেটা পারেন তা হচ্ছে, সবকিছু পেছনে ফেলা। কারণ, আমরা এর চেয়ে ভালো দল। আমরা আজ এমনভাবেই অনুশীলন করেছি, যেন সামনে ভালো করতে পারি। নিশ্চিত করতে চেয়েছি কাল কীভাবে খেলব, সেদিকে যেন মনোযোগটা থাকে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম