Logo
Logo
×

Advertisement

খেলা

নারী ক্রিকেটারদের বেফাঁস কথা বলে তোপের মুখে বিজেপি নেতা

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম

নারী ক্রিকেটারদের বেফাঁস কথা বলে তোপের মুখে বিজেপি নেতা

ইন্দোরে হয়রানির শিকার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের বিষয়ে বক্তব্য দিয়ে বিপাকে বিজেপি মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়/ফাইল ছবি

Advertisement

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে নারী বিশ্বকাপ চলাকালীন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে এক ব্যক্তি যৌন হয়রানি করার ঘটনাকে ‘সবার জন্য শিক্ষা’ বলে মন্তব্য করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা ও রাজ্যের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়।

ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার সকালে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ছয় উইকেটে হারানোর পরের দিন দুই ক্রিকেটার হোটেল থেকে একটি ক্যাফেতে যাচ্ছিলেন। সে সময় এক মোটরসাইকেল আরোহী তাদের কাছে এসে অনুপযুক্ত আচরণ করেন। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও ঘটনাটি নিশ্চিত করেছে।

রবিবার এনডিটিভিকে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, ‘কখনও কখনও খেলোয়াড়রা বুঝতে পারে না তারা কতটা জনপ্রিয়। খেলোয়াড়দের সতর্ক থাকা উচিত। এই ঘটনাটি ঘটেছে, এটা আমাদের সবার জন্যই শিক্ষা। খেলোয়াড়দের জন্যও শিক্ষা।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তার কিছু ঘাটতি ছিল, তবে খেলোয়াড়দেরও দায়িত্ব ছিল স্থানীয় প্রশাসনকে জানানো। তারা কাউকে কিছু বলেনি। তবে এই ঘটনার পর তারা শিক্ষা নেবে এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবে।’

মন্ত্রী আরও যোগ করেন, ‘যখনই কোনো খেলোয়াড় কোথাও যায়, এমনকি আমরা নিজেরাও কোথাও গেলে অন্তত একজন স্থানীয়কে জানাই। আমার মনে হয় এই ঘটনাটি মনে করিয়ে দেবে, ভবিষ্যতে কোথাও যাওয়ার আগে নিরাপত্তা বা স্থানীয় প্রশাসনকে জানানো উচিত, কারণ ক্রিকেটারদের জন্য মানুষের উন্মাদনা অনেক।’

এই কথা বলার পর সমালোচনার মুখে পড়ে গেছেন এই বর্ষীয়ান নেতা। তার এই বক্তব্যকে নারীবিদ্বেষী বলেও আখ্যা দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

ইউরোপ-আফ্রিকার পর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় ‘ডিজিটাল ভাড়াটে’ বাহিনী

ইউরোপ-আফ্রিকার পর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় ‘ডিজিটাল ভাড়াটে’ বাহিনী

এআই দিয়ে সমাবেশের ছবি বানাতে ব্যর্থ কংগ্রেস, কটাক্ষ বিজেপির

এআই দিয়ে সমাবেশের ছবি বানাতে ব্যর্থ কংগ্রেস, কটাক্ষ বিজেপির

‘চুপ থাকুন, নইলে এক ঘণ্টা ভাষণ দেব’

‘চুপ থাকুন, নইলে এক ঘণ্টা ভাষণ দেব’

জমিতে ধান কাটতে গিয়ে চিতাবাঘের মুখে, যেভাবে বেঁচে ফিরলেন বৃদ্ধা

জমিতে ধান কাটতে গিয়ে চিতাবাঘের মুখে, যেভাবে বেঁচে ফিরলেন বৃদ্ধা

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

দিল্লির ৫০ শতাংশ চাকরিজীবীকে বাসা থেকে কাজের নির্দেশ, নেপথ্যে কী?

আরও পড়ুন

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম