Logo
Logo
×

Advertisement

খেলা

হালান্ড-ফোডেনের দাপটে ডর্টমুন্ডকে উড়িয়ে দিল ম্যানসিটি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:২৭ এএম

হালান্ড-ফোডেনের দাপটে ডর্টমুন্ডকে উড়িয়ে দিল ম্যানসিটি

ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগে ৪-১ গোলের দাপুটে জয় পেল/সংগৃহীত

Advertisement

পুরনো ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আবারও ত্রাস হয়ে ফিরলেন আর্লিং হালান্ড। দুর্দান্ত এক গোল করলেন সাবেক দলের বিপক্ষে। তবে বেশি আলো ছড়ালেন ইংলিশ তারকা ফিল ফোডেন। জোড়া গোল করলেন, আর সেই সঙ্গে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগে ৪-১ গোলের দাপুটে জয় পেল।

পেপ গার্দিওলার দল চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে ডর্টমুন্ড ৭ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নেমে গেছে।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সিটির হাতে। ২২ মিনিটে তিয়ানি রেইন্ডার্সের পাস ধরে ফোডেন বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে নেন। 

মাত্র সাত মিনিট পরই স্কোরলাইন ২-০ করেন হালান্ড। জেরেমি ডকুর দারুণ দৌড় আর নিখুঁত পাস থেকে বক্সের ভেতর থেকে ঠাণ্ডা মাথায় গোলটি করেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। ক্লাব ও দেশের হয়ে চলতি মৌসুমে এটি ছিল তার ১৭ ম্যাচে ২৭তম গোল। 

৫৭ মিনিটে আবারও জ্বলে ওঠেন ফোডেন। রেইজন্ডার্সের পাস নিয়েই বাঁ পায়ের বাঁকানো শটে বল পাঠান দূরের পোস্টে।

৭২ মিনিটে ফ্রি-কিক থেকে ডর্টমুন্ডের ভল্ডেমার আন্তন একটি গোল শোধ করলেও তাতে খুব বেশি লাভ হয়নি। যোগ করা সময়ে রায়ান চেরকি গোল করে সিটির ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রিমিয়ার লিগের রায়ের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির আপিল

প্রিমিয়ার লিগের রায়ের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির আপিল

সিটির বিরুদ্ধে রায়: প্রয়োজনে ব্যবস্থা নেবে ইংলিশ এফএ

সিটির বিরুদ্ধে রায়: প্রয়োজনে ব্যবস্থা নেবে ইংলিশ এফএ

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ক্লাব চেয়ারম্যান

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ক্লাব চেয়ারম্যান

সিটির বিরুদ্ধে প্রমাণিত ১১৪টি অভিযোগে কী ছিল?

সিটির বিরুদ্ধে প্রমাণিত ১১৪টি অভিযোগে কী ছিল?

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি

তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

আরও পড়ুন

মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ

মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম