Logo
Logo
×

Advertisement

খেলা

পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

সংগৃহীত

Advertisement

হ্যারি কেইন রবিবার রাতে ইংল্যান্ডের হয়ে নিজের ৭৭তম ও ৭৮তম গোল করেছেন। এ দুই গোলের ফলে তিনি আন্তর্জাতিক ফুটবলে পেলের রেকর্ডকে পেছনে ফেলেন। 

বায়ার্ন মিউনিখের এই তারকা ম্যাচের আগে জানতেন, পেলেকে ধরতে তার মাত্র একটি গোল দরকার। কিন্তু তিনি করলেন দুটি। আলবেনিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ জয়ের নায়ক বনে গেছেন তিনি।

৭৪তম মিনিটে কাছ থেকে বল জালে ঠেলে দেন কেইন। তাতেই ম্যাচে এগিয়ে যায় ইংলিশরা। আট মিনিট পর হেড করে গোল করে তিনি ম্যাচের জয় নিশ্চিত করেন। এই জোড়া গোল ইংল্যান্ডের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শতভাগ জয় সম্পূর্ণ করে। 

পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন। কেইন ইংল্যান্ডের হয়ে এই রেকর্ড ভাঙেন তার ১১২তম ম্যাচে।

২০২৫–২৬ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন কেইন। ক্লাব ও দেশের হয়ে ২৩ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি। 

বায়ার্ন মিউনিখের অপরাজিত যাত্রায় তার ভূমিকা বড়। তার এই গোলের ধারাবাহিকতা তাকে ২০২৬ ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট বানিয়েছে। এই তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল ও আর্লিং হালান্ডও।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসিকে ছাড়িয়ে কেইনের রেকর্ড, সামনে আছেন শুধু রোনালদো

মেসিকে ছাড়িয়ে কেইনের রেকর্ড, সামনে আছেন শুধু রোনালদো

পুঁচকে ভাইকিংয়ের কাছে পয়েন্ট হারাল বায়ার্ন

পুঁচকে ভাইকিংয়ের কাছে পয়েন্ট হারাল বায়ার্ন

মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

কেইনের হাতেই ব্যালন ডি’অর দেখতে চান বেলিংহ্যাম

কেইনের হাতেই ব্যালন ডি’অর দেখতে চান বেলিংহ্যাম

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

ব্যালন ডি’অরের লড়াই থেকে ‘ছিটকে গেছেন’ মেসি, শীর্ষ ৩-এ কারা?

ব্যালন ডি’অরের লড়াই থেকে ‘ছিটকে গেছেন’ মেসি, শীর্ষ ৩-এ কারা?

আরও পড়ুন

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম