Logo
Logo
×

Advertisement

খেলা

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে পাকিস্তান

Advertisement

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান। টানা তিন ম্যাচে জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। 

রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে বাবর আজম ও শাহিবজাদা ফারহানের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৯৫ রান করে পাকিস্তান।

জয়ের জন্য ১২০ বলে ১৯৬ রান করতে হতো জিম্বাবুয়েকে। টার্গেট তাড়ায় উসমান তারেকের ঘুর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৯ ওভারে মাত্র ১২৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

দলের হয়ে ৪৯ বলে ৮টি চার আর দুই ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৭ রান করেন রায়ান বুল। এছাড়া ২৩ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। যে কারণে হার এড়ানো সম্ভব হয়নি।

পাকিস্তানের হয়ে ৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট নেন উসমান তারিখ।

এর আগে প্রথমে ব্যাট করেতে নেমে ২.৩ ওভারে দলীয় ২৯ রানে আউট হন সাইম আইয়ুব। তিনি ৮ বলে ১৩ রান করে ফেরেন। 

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে শাহিব জাদা ফারহানের সঙ্গে ৭৭ বলে ১০৩ রানের জুটি গড়েন সাবেক অধিনায়ক বাবর আজম। ১৫.২ ওভারে দলীয় ১৩২ রানে আউট হন ফারহান। তার আগে ৪১ বলে চারটি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৬৩ রান করেন শাহিবজাদা ফারহান। 

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রান আউট হয়ে ফেরেন ফাহিম আশরা (৩)। ১৮ তম ওভারে আউট হন বাবর আজম। তিনি ৫২ বল মোকাবেলা করে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেন।

ইনিংসের একিবারে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে ১০ বলে এক চার আর তিন ছক্কায় ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে পৌঁছে দেন দুইশ রানের কোটায়।

টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত পাকিস্তানের। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে জিম্বাবুয়ে। আর দুই ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আছে শ্রীলংকা। ফাইনালে যেতে হলে পরের দুই ম্যাচে পাকিস্তান  ও জিম্বাবুয়েকে হারাতে হবে লংকানদের। এর ব্যতিক্রম হলে আইনালের আগেই বিদায় নিতে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

আরও পড়ুন

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাননি খাজা, তুললেন বৈষম্যের অভিযোগ

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাননি খাজা, তুললেন বৈষম্যের অভিযোগ

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

পিএসজির ঘাড়ে নিশ্বাস ফেলছে প্যারিসের আরেক দল

পিএসজির ঘাড়ে নিশ্বাস ফেলছে প্যারিসের আরেক দল

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম