Logo
Logo
×

Advertisement

খেলা

ফিক্সিং সন্দেহ, নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৭ ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

ফিক্সিং সন্দেহ, নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৭ ক্রিকেটার

বিপিএল নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৭ ক্রিকেটার। ছবি: সংগৃহীত

Advertisement

ফিক্সিংয়ে সম্পৃক্ততার সন্দেহে অন্তত সাত ক্রিকেটারকে এবারের বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দীন বাবু। ফলে আসন্ন বিপিএল মৌসুমে তারা অংশ নিতে পারছেন না।

শনিবার (২৯ নভেম্বর) দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিসিবি। সেখানেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়, সন্দেহভাজন এসব ক্রিকেটারের নাম নিলাম থেকে প্রত্যাহার করা হয়েছে। 

কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর আগামীকাল রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিপিএল নিলাম। 

প্রাথমিক খসড়া তালিকায় অভিযুক্ত ক্রিকেটারদের নাম থাকলেও দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের সুপারিশে তাদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। তার পরামর্শ অনুযায়ীই চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয় এই ক্রিকেটারদের। 

উল্লেখ্য, গত আসরে ফিক্সিং নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। তিন সদস্যের ওই কমিটির প্রাথমিক প্রতিবেদনে মোট ১৮-১৯ জন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মাত্রায় ফিক্সিং-সংশ্লিষ্টতার সন্দেহ উঠে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

সাময়িক নিষিদ্ধ আরও দুজন

বিপিএলে দুর্নীতি সাময়িক নিষিদ্ধ আরও দুজন

ফিক্সিং কাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

ফিক্সিং কাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

বিপিএলের গুরুত্ব প্রসঙ্গে নিজের মতামত জানালেন শান্ত

বিপিএলের গুরুত্ব প্রসঙ্গে নিজের মতামত জানালেন শান্ত

বিপিএলে ফিক্সিং তিনজন নিষিদ্ধ

বিপিএলে ফিক্সিং তিনজন নিষিদ্ধ

বিপিএল আয়োজন নিয়ে যা বললেন তামিম

বিপিএল আয়োজন নিয়ে যা বললেন তামিম

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত রেকর্ড

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত রেকর্ড

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম