Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিপিএল আয়োজন নিয়ে যা বললেন তামিম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম

বিপিএল আয়োজন নিয়ে যা বললেন তামিম

বিসিবি সভাপতি তামিম ইকবাল।

Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। যদিও টুর্নামেন্ট আয়োজন না হওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি, তবে বোর্ড সভাপতি তামিম ইকবালের বক্তব্যে স্পষ্ট হয়েছে—শুধু আয়োজনের জন্য বিপিএল করতে চান না তিনি।

বুধবার (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভায় বিপিএল আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, পর্যাপ্ত প্রস্তুতির সময় না থাকলে তাড়াহুড়ো করে বিপিএল আয়োজনের পক্ষে নন তিনি।

তামিম বলেন, বিপিএল আমি শুধু করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। যদি সামনে বিপিএল আয়োজন করি, তাহলে সেটি ভালোভাবে করব এবং যেভাবে করা উচিত সেভাবেই করব।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকির দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হয়েছেন তামিম ইকবাল। বিষয়টি নিয়ে তিনি বলেন, ৯ জুলাই অনুষ্ঠিত অনানুষ্ঠানিক বৈঠক এবং ১১-১২ জুলাইয়ের আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছেন তিনি। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং নিজের বক্তব্যও উপস্থাপন করেছেন।  

তামিম বলেন, এটি আমার জন্য যেমন গর্বের, তেমনি দেশের জন্যও একটি বড় অর্জন। প্রথম দিনেই আমাকে একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

তিনি জানান, বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের কার্যক্রম পর্যবেক্ষণ, সেগুলোর পরিচালনাগত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ হচ্ছে কি না এবং কোনো অনিয়ম হচ্ছে কি না, তা দেখভালের দায়িত্ব থাকবে এই কমিটির ওপর।

তামিম আরও বলেন, এ ধরনের লিগগুলোতে যে কাজগুলো হওয়া উচিত নয়, সেগুলো হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করাই কমিটির অন্যতম দায়িত্ব। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট-সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও এই কমিটি কাজ করবে এবং প্রয়োজনীয় সুপারিশ ও পদক্ষেপ নেবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম