Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিপিএলে বিদেশিদের মধ্যে সবচেয়ে দামি এই তারকা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

বিপিএলে বিদেশিদের মধ্যে সবচেয়ে দামি এই তারকা

Advertisement

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। টুর্নামেন্টের নিলাম হয়ে গেছে গতকাল রোববার। 

বিপিএলের এবারের নিলাম দেশি তারকাদের মধ্যে নজর কেড়েছেন জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া ওপেনার নাঈম শেখ। গত আসরে সর্বোচ্চ রান করায় এবার তাকে ১ কোটি ১০ লাখ টাকায় নিয়েছে চট্টগ্রাম। নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা।

আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে নজর কেড়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক তারকা অলরাউন্ডার দাসুন শানাকা। বিদেশিদের মধ্যে সবেচেয় বেশি দামে বিক্রি হয়েছেন তিনি। শানাকাকে ৫৫ হাজার মার্কিন ডলার তথা ৬৭ লাখ টাকায় দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। 

ক্যাটাগরি ‘এ’-তে থাকা লংকান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও নিরোশান দিকবেলাকে অবশ্য তাদের ভিত্তিমূল্যে (৩৫ হাজার ডলার) দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস।

এবারে আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন হাবিবুর রহমান সোহান। এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ খেলা এই তরুণ ওপেনারকে ৫০ লাখ টাকায় দলে টেনেছে নোয়াখালী এক্সপ্রেস। তার ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা।

২০১২ সালের প্রথম আসরের পর এটাই বিপিএলের প্রথম নিলাম। এর পরের সব আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফটের মাধ্যমে দল গঠন করেছে।

ছয় দল নিয়ে হবে এবারের বিপিএল—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালস। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম