Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিবের ১ কোটি রুপি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিবের ১ কোটি রুপি

মোস্তাফিজ-সাকিব। ফাইল ছবি

Advertisement

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। আসন্ন এই নিলামে দল পাওয়ার আশায় নাম লিখিয়েছেন বিশ্বের ১৪টি দেশের ১৩৫৫ ক্রিকেটার। এদের মধ্যে ৪৫ ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের তালিকায়। সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ১ কোটি রুপি।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজার ৩৫৫ ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন মিনি নিলামের জন্য। গত ৩০ নভেম্বর নিলামের জন্য নিবন্ধিত হওয়ার শেষ দিনটি পার হওয়ার পর সোমবার নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে জানিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ।

সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করা যাবে। মিনি নিলাম থেকে খেলোয়াড়দের দলে টানতে ৭৭টি জায়গা ফাঁকা আছে ফ্র্যাঞ্চাইজিগুলোয়। এর মধ্যে ৩১টি জায়গাই বিদেশি খেলোয়াড়দের জন্য। ১০টি ফ্র্যাঞ্চাইজি থেকে পছন্দের খেলোয়াড়দের তালিকা পাওয়ার পর নিবন্ধিত খেলোয়াড়দের এই তালিকা ছাঁটবে আইপিএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়ার শেষ দিন ৫ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের মৌসুমের মিনি নিলাম।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় তালিকায় ভারতের মাত্র দুজন—ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই ভারতের বাইরের ক্রিকেটার। ভারতের বাইরে ১৪টি দেশ থেকে এবার মিনি নিলামের জন্য খেলোয়াড়েরা নিজেদের নাম নিবন্ধিত করেছেন। 

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এবারের মিনি নিলামে মূল আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চোটের কারণে গত বছর মেগা নিলামে তিনি অংশ নেননি। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস তাকে কিনতে আগ্রহী হয়ে উঠতে পারে। কারণ, এবারের নিলামে আর্থিক দিক থেকে কলকাতা (৬৪.৩ কোটি রুপি) ও চেন্নাইয়ের (৪৩.৪ কোটি রুপি) বাজেট সবচেয়ে বেশি। দুটি ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটারের জায়গাও ফাঁকা আছে। আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নেওয়ার পর গ্রিনকে দিয়ে তার শূন্যতা পূরণ করতে পারে কলকাতা।

নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় অনুপস্থিত খেলোয়াড়দের মধ্যে বড় নাম গ্লেন ম্যাক্সওয়েল। এবার আইপিএলের মিনি নিলামে নিবন্ধিত হননি অস্ট্রেলিয়ান তারকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএল সুন্দরীর বিয়ে

আইপিএল সুন্দরীর বিয়ে

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং

আরও পড়ুন

বাংলাদেশের নাগালের বাইরে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের নাগালের বাইরে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম