Logo
Logo
×

Advertisement

খেলা

২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানাল সুপার কম্পিউটার

ফাইল ছবি

Advertisement

২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের ৪২টি চূড়ান্ত হয়ে গেছে। বাকি ছয়টি দল আসবে আগামী মার্চে প্লে-অফ থেকে। চারবারের চ্যাম্পিয়ন ইতালি ছাড়া বাকি সব বড় দলই ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুক্রবার বিশ্বকাপের ড্র অনুষ্ঠান।

কোন দল কোন গ্রুপে খেলবে, তা নির্ধারিত হওয়ার আগে মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপ নিয়ে প্রথম ভবিষ্যদ্বাণী করেছে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপ্টার সুপার কম্পিউটার। সব দলের পারফরম্যান্স, ইতিহাস ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে শতাংশের হিসাবে। সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের। বিপরীতে শিরোপা জেতার কোনো সম্ভাবনা নেই তিনটি দেশ-জডান, কুরাসাও হাইতির। 

১৯৬২ সালে ব্রাজিলের পর কোনো দল টানা দুবার বিশ্বকাপ জিততে পারেনি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চ্যালেঞ্জ তাই খুবই কঠিন। সুপারকম্পিউটারের চোখে লিওনেল মেসিদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৮.৭ শতাংশ। সম্ভাবনায় আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইউরোপের তিনটি দেশ।

১৭ শতাংশ সম্ভাবনা নিয়ে শীর্ষে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত বছর ইউরোতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩১ ম্যাচে অপরাজিত লামিন ইয়ামালরা। ১৪.১ শতাংশ সম্ভাবনা নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ফেভারিট কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ২০১৮ আসরের চ্যাম্পিয়নরা গত আসরের রানার্সআপ। এমবাপ্পে ছাড়াও দিদিয়ের দেশমের দলে আছেন ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে।

১১.৮ শতাংশ সম্ভাবনা নিয়ে তিনে হ্যারি কেইনের ইংল্যান্ড। বাছাইপর্বে আট ম্যাচের সবকটি জেতার পাশাপাশি কোনো গোল হজম করেনি তারা। আর্জেন্টিনা চারে থাকলেও মেসি একাই সব হিসাব বদলে দিতে পারেন। ৭.১ শতাংশ সম্ভাবনা নিয়ে পাঁচে আরেক পরাশক্তি জার্মানি। ৫.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে সাতে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাাম্পিয়ন ব্রাজিল। ৬.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে ছয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। শীর্ষ দশের বাকি তিন দল যথাক্রমে নেদারল্যান্ডস, নরওয়ে ও কলম্বিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

আরও পড়ুন

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

ইতিহাস গড়ে যা বললেন তাওহিদ হৃদয়

ইতিহাস গড়ে যা বললেন তাওহিদ হৃদয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম