Logo
Logo
×

Advertisement

খেলা

মোস্তাফিজের পাশে রয়েছে পুরো বাংলাদেশ: আমিনুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম

মোস্তাফিজের পাশে রয়েছে পুরো বাংলাদেশ: আমিনুল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। ছবি: সংগৃহীত

Advertisement

বিসিসিআই ও কলকাতা নাইট রাইডার্সের আচরণে বিষয়টি একপেশে হয়ে পড়েছে বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

সোমবার বিকালে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘দেশের মান-মর্যাদা, সম্মান ও জাতীয় স্বার্থ সবার আগে। এ বিষয়ে কোনো আপস হতে পারে না।’

তার মতে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মোস্তাফিজুর রহমানের সঙ্গে ন্যাক্কারজনক আচরণ করেছে। ‘মোস্তাফিজ বাংলাদেশের একজন সিনিয়র ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার। বিশ্ব ক্রিকেট তাকে ভালো করেই চেনে। এর আগেও তিনি সফলভাবে একাধিক মৌসুম আইপিএলে খেলেছেন। হঠাৎ করে ধর্মীয় অনুভূতিকে সামনে এনে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া সম্পূর্ণ অন্যায়।’

আমিনুলের ভাষ্য, মোস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্তটি হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এটিকে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন, ‘এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করা প্রয়োজন’— বলেছেন বিএনপির এই তরুণ নেতা।

মোস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক মানের তারকা ক্রিকেটারের বিপক্ষে ধর্মকে ব্যবহার করে অনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আমিনুল হক বলেন, ‘বিসিসিআই ও কলকাতা নাইট রাইডার্স মিলে যেভাবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। মোস্তাফিজের পাশে পুরো বাংলাদেশ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা জরুরি।’

বিষয়টি তদন্তের দাবি জানিয়ে বিসিবি ও ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, ‘ক্রিকেট বোর্ড ও দেশের বিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা যেন আলোচনার মাধ্যমে সরকারিভাবে সিদ্ধান্ত নেন— কেন মোস্তাফিজকে এভাবে রিলিজ করা হলো এবং এর পেছনে কারা জড়িত। বিষয়টি তদন্ত করে জাতির সামনে তুলে ধরার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার পাশাপাশি বাংলাদেশে আইপিএলের টিভি সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে প্রশ্ন করা হলে আমিনুল হক বলেন, ‘আমি একটাই কথা বলি— সবার আগে আমার বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থই সবার আগে। যদি দেশের স্বার্থে সিদ্ধান্ত হয় যে আইপিএলের সম্প্রচার বাংলাদেশে হবে না, তাহলে হবে না। দ্যাটস ইট।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলন সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং

তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং

রায়পুরে প্রকাশ্যে বিএনপি নেতাসহ তিন ছাত্রকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি

রায়পুরে প্রকাশ্যে বিএনপি নেতাসহ তিন ছাত্রকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম