Logo
Logo
×

Advertisement

খেলা

দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করল বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করল বিসিবি

Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার দিনের প্রথম ম্যাচ নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি।  ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) ডাকা  বৃহস্পতিবারের ( ১৫ জানুয়ারি) বিপিএলের ম্যাচ বয়কটের কারণে মাঠে কোনো ক্রিকেটার না থাকলেও  দর্শকরা মাঠে এসেছেন।  খেলা শুরু হতে দেরি হওয়ায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিসিবি।

মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি বার্তায় বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, আজকের চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দলের মধ্যকার ম্যাচটি অনিবার্য কারণবশত বিলম্বিত হয়েছে।  এতে দর্শকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তরিকভাবে দুঃখিত।  সকল দর্শককে অনুরোধ করছি ধৈর্য ধারণ করে আসনে অবস্থান করতে।  কারণ ম্যাচটি যত দ্রুত সম্ভব শুরু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।’

এর আগে বিসিবির পরিচালক নাজমুল ইসলাম ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন।  বিশ্বকাপে বাংলাদেশ না খেললে কতটা ক্ষতি হবে সেই প্রসঙ্গে বুধবার তিনি গণমাধ্যমে বলেন, বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে।  কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়।  এটা শুধুই ক্রিকেটারের পাওয়া।  বোর্ডের লাভ-ক্ষতি নেই।  অন্তত এই বিশ্বকাপের জন্য।

সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করে নাজমুল ইসলাম বলেন, আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি না কি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।

নাজমুলের এমন কথার পর রাতে ভার্চুয়াল মিটিংয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।  উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

বিপিএলে দল কিনতে আগ্রহী পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি

সাময়িক নিষিদ্ধ আরও দুজন

বিপিএলে দুর্নীতি সাময়িক নিষিদ্ধ আরও দুজন

ফিক্সিং কাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

ফিক্সিং কাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

বিপিএলের গুরুত্ব প্রসঙ্গে নিজের মতামত জানালেন শান্ত

বিপিএলের গুরুত্ব প্রসঙ্গে নিজের মতামত জানালেন শান্ত

বিপিএল আয়োজন নিয়ে যা বললেন তামিম

বিপিএল আয়োজন নিয়ে যা বললেন তামিম

বিপিএলের বদনাম কুড়াতে চায় না বিসিবি

বিপিএলের বদনাম কুড়াতে চায় না বিসিবি

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত রেকর্ড

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর যত রেকর্ড

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের দাপট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম