Logo
Logo
×

Advertisement

খেলা

১৪৯ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়লেন জকোভিচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:২২ এএম

১৪৯ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়লেন জকোভিচ

ফাইল ছবি

Advertisement

অস্ট্রেলিয়ান ওপেনে আবারও নিজের আধিপত্য দেখালেন নোভাক জকোভিচ। শনিবার তীব্র গরমের মধ্যে ডাচ খেলোয়াড় বোটিক ভ্যান ডে জানশুল্পকে ৬-৩, ৬-৪, ৭-৬(৪) ব্যবধানে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা। এই জয়ের মাধ্যমে রেকর্ড বইয়েও নতুন অধ্যায় যোগ করেছেন তিনি।

মেলবোর্নে এটি ছিল জকোভিচের ১০২তম ম্যাচ জয়। এর ফলে তিনি ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসান। একই সঙ্গে তিনি গ্র্যান্ড স্ল্যামের ১৪৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক কীর্তি গড়ে ফেলেছেন। গ্র্যান্ড স্ল্যামে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন জকোভিচ।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন জকোভিচ। প্রথম সেটে ৫-৩ ব্যবধানে এগিয়ে গিয়ে দুর্দান্ত ব্যাকহ্যান্ড উইনার মারেন। পয়েন্টের পর দুই হাত ছড়িয়ে বিমানের ভঙ্গিতে উদযাপন করেন তিনি। দ্বিতীয় সেটেও দ্রুত ব্রেক পেয়ে ম্যাচে দাপট দেখান।

তবে ৪-২ ব্যবধানে এগিয়ে থাকার সময় এক মুহূর্তের জন্য মেজাজ হারান জকোভিচ। একটি বল মারেন যা নেটের কাছে থাকা বলবয়য়ের খুব কাছ দিয়ে যায়। যদিও কোনো শাস্তি হয়নি তাতে।

তৃতীয় সেটে পড়ে গিয়ে ডান পায়ে চোট পেয়েছিলেন তিনি, যার জন্য চিকিৎসা নিতে হয় তাকে। এরপরও ব্রেক খেয়ে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ান। টাইব্রেকে ঠাণ্ডা মাথায় খেলে জয় নিশ্চিত করেন।

এই ঘটনা নিয়ে জকোভিচ বলেন, ‘পড়ার কয়েক পয়েন্ট আগে আমার গোড়ালি মচকে যেতে পারত। আমি ফোসকার জন্য ফিজিওকে ডাকতে চেয়েছিলাম। ভাগ্য ভালো, আমি ঠিকভাবে পড়েছিলাম। নাহলে পরিস্থিতি খুব খারাপ হতে পারত।’

এবার চতুর্থ রাউন্ডে জকোভিচের প্রতিপক্ষ হবেন ১৬ নম্বর বাছাই জাকুব মেনসিক অথবা ইথান কুইন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকেই বিদায় জকোভিচের

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকেই বিদায় জকোভিচের

৪ হাজার কোটি টাকা থাকলে জরিমানায় কি আসে যায়

৪ হাজার কোটি টাকা থাকলে জরিমানায় কি আসে যায়

থ্রিলার শেষে আলকারাজ-জোকোভিচ ফাইনাল

থ্রিলার শেষে আলকারাজ-জোকোভিচ ফাইনাল

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সিনার জকোভিচ ও সিওনতেক

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সিনার জকোভিচ ও সিওনতেক

আলকারাজের স্বপ্নপূরণ, না সিনারের হ্যাটট্রিক?

আলকারাজের স্বপ্নপূরণ, না সিনারের হ্যাটট্রিক?

আরও পড়ুন

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

মেসির সামনে এখন তিন লক্ষ্য

মেসির সামনে এখন তিন লক্ষ্য

৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিনশেষ বাংলাদেশের

৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিনশেষ বাংলাদেশের

লিটনের ফিফটি, ৩০০ পার করল বাংলাদেশ

লিটনের ফিফটি, ৩০০ পার করল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম