Logo
Logo
×

Advertisement

খেলা

থ্রিলার শেষে আলকারাজ-জোকোভিচ ফাইনাল

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

থ্রিলার শেষে আলকারাজ-জোকোভিচ ফাইনাল

Advertisement

অধিকাংশ ম্যাচ একপেশে হওয়ায় অনেকেই বলতে শুরু করেছিলেন, অস্ট্রেলিয়ান ওপেন তার জৌলুস হারিয়ে ফেলেছে। শুক্রবার একইদিনে পাঁচ সেটের জোড়া মহাকাব্য সেই আলোচনা থামিয়ে দিল। পুরুষ এককের দুটি সেমিফাইনালই উপহার দিল অবিশ্বাস্য রোমাঞ্চ। প্রথম সেমিফাইনালে তৃতীয় বাছাই আলেকসান্দার জভেরেভের বিপক্ষে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লিখে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের প্রথম ফাইনাল নিশ্চিত করেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। পাঁচ ঘণ্টা ২৭ মিনিটের ম্যারাথন থ্রিলার জেতেন তিনি ৬-৪, ৭-৬ (৭/৫), ৬-৭ (৩/৭), ৬-৭ (৪/৭), ৭-৫ গেমে। রবিবাসরীয় ফাইনালে আলকারাজ মুখোমুখি হবেন ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচের। রড লেভার অ্যারেনায় কাল শেষ চারের আরেকটি স্নায়ুক্ষয়ী লড়াইয়ে দ্বিতীয় বাছাই ও গত দুবারের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারকে ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই জোকোভিচ। দুই ফাইনালিস্টের সামনেই এবার ইতিহাস গড়ার হাতছানি। ২৫তম গ্র্যান্ড স্লাম জিততে পারলে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের নতুন রেকর্ড গড়বেন ৩৮ বছর বয়সি জোকোভিচ। অন্যদিকে আলকারাজের সামনে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করার কীর্তির হাতছানি।

প্রথম সেমিফাইনালে শুরুর দুই সেটে হারের ধাক্কা সামলে তৃতীয় ও চতুর্থ সেট জেতা জভেরেভ শেষ সেটেও জয়ের কাছাকাছি ছিলেন। কিন্তু দশম গেমে ব্রেক পয়েন্ট নিয়ে ঘুরে দাঁড়ান আলকারাজ। বাকি সময়েও লড়াই হয় তুমুল। কিন্তু তাকে আর আটকাতে পারেননি জভেরেভ। অন্য তিনটি গ্র্যান্ড স্লাম দুবার করে জিতলেও অস্ট্রেলিয়ান ওপেনে আগে কখনো কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারেননি আলকারাজ। এবার শুরু থেকেই অসাধারণ ছন্দে এগিয়ে চলেছেন তিনি। আগের পাঁচ ম্যাচে তাকে কোনো সেটেই হারাতে পারেননি কেউ। এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেন। পায়ের সমস্যাও বেশ ভোগাল তাকে। তৃতীয় সেটে ৪-৪ গেমের পর ঠিকমতো নড়তেই পারছিলেন না ২২ বছর বয়সি স্প্যানিশ তারকা। প্রাথমিক চিকিৎসা নিয়ে চালিয়ে যান খেলা এবং শেষ পর্যন্ত পেলেন জয়। ২৮ বছর বয়সি জভেরেভ এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। এখানে গত আসরে অবশ্য ফাইনালে উঠেছিলেন তিনি। তবে শিরোপা লড়াইয়ে তাকে সরাসরি সেটে হারিয়ে দেন সিনার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৪৯ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়লেন জকোভিচ

১৪৯ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়লেন জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সিনার জকোভিচ ও সিওনতেক

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সিনার জকোভিচ ও সিওনতেক

আলকারাজের স্বপ্নপূরণ, না সিনারের হ্যাটট্রিক?

আলকারাজের স্বপ্নপূরণ, না সিনারের হ্যাটট্রিক?

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে নাম লেখালেন ভেনাস উইলিয়ামস

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে নাম লেখালেন ভেনাস উইলিয়ামস

আরও পড়ুন

আবুধাবি টেস্ট চার রানে তিন উইকেট

চার রানে তিন উইকেট

নিগারদের শুরু হতাশার হারে

নিগারদের শুরু হতাশার হারে

খাজার আত্মজীবনী ‘সাবর’

খাজার আত্মজীবনী ‘সাবর’

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম