Logo
Logo
×
   

Advertisement

খেলা

‘অন্যের সমালোচনা করে’ টাকা আয় করতে চাই না

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

‘অন্যের সমালোচনা করে’ টাকা আয় করতে চাই না

Advertisement

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এবং সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। 

অধিনায়ক হিসেবে সাফল্যের পাশাপাশি ব্যাক্তিগত পারফরম্যান্সেও অনন্য ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট থেকে অবসরে অন্য তারকারা ক্রিকেটের সঙ্গেই আষ্টে-পৃষ্ঠে লেগে আছেন। ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে এখনও আইপিএল খেলছেন ধোনি।

হয়তো আসন্ন আইপিএল শেষে ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিতে পারেন। ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিলে ধোনি কোচিং নাকি ধারাভাষ্যকে পেশা হিসেবে নেবেন; এই গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে।

সম্প্রতি এক ইউটিউব অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘ধারাভাষ্য দেওয়া খুব কঠিন কাজ। আমার মনে হয়, খেলার বর্ণনা করা এবং তা করতে গিয়ে খেলোয়াড়ড়ের সমালোচনা করা, এর মাঝে একটা সূক্ষ্ম রেখা রয়েছে। অনেকেই সেটা বোঝে না। কীভাবে খেলার বর্ণনা করবেন সেটাও এক শিল্প।’

ধোনি আরও বলেন, ‘খুব সাবধানে খেলার ধারা বর্ণনা করতে হবে, যাতে কারও না মনে হয় তাকে আক্রমণ করা হচ্ছে। যদি কোনো দল হারে তার নেপথ্যে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। কাউকে আঘাত না করে সেটা বর্ণনা করার দক্ষতা থাকা দরকার। এটাই ধারাভাষ্যের আসল শিল্প।’

ধোনি আরও বলেন, ‘আমি পরিসংখ্যানে ভালো নই। অনেকেই আছেন যাদের কাছে পরিসংখ্যান ঠোঁটের গোড়ায় থাকে। ওরা সব জানেন। আমাকে নিজের পরিসংখ্যান জিজ্ঞাসা করলেই বলতে পারব না। তবে অনেকেই রয়েছেন যারা শুধু ভারতীয় দল বা ভারতীয় ক্রিকেটারদের নয়, গোটা একটা যুগের সবার পরিসংখ্যান জানেন।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম