Logo
Logo
×
   

Advertisement

খেলা

ফোনে কথা বলা পছন্দ নয় ধোনির

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

ফোনে কথা বলা পছন্দ নয় ধোনির

Advertisement

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এবং সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। 

অধিনায়ক হিসেবে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও অনন্য ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও আইপিএল খেলছেন তিনি।

ধোনিকে কখনো মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও অনেক দূরে তিনি।

ভারতীয় সাবেক এই সফল অধিনায়ক ধোনি জানিয়েছেন, তিনি ভালো কথা বলতে পারেন না বলেই ফোন থেকে দূরে থাকতে ভালোবাসেন।

ধোনির কথায়, ‘আমি ভালো কথা বলতে পারি না। আমি উল্টো দিকে বসে লোকের কথা শুনতে ভালোবাসি। ফোনে কথা বলতেও স্বাচ্ছন্দ বোধ করি না। কারণ উল্টো দিকের মানুষটার মুখ দেখতে পাই না। চেয়েছিলাম এই বিষয়টায় নজর দিতে। সেভাবে পারিনি।’

ধোনির মতে, শুধু ফোন নয়, সামনাসামনিও তিনি বলার চেয়ে শুনতে বেশি ভালোবাসেন। নিজেকে ‘ভালো শ্রোতা’ বলেও বর্ণনা করেছেন তিনি। 

ধোনির কথায়, ‘আমি পছন্দের মানুষদের সঙ্গে কথা বলি ঠিকই। কিন্তু শুনতে বেশি ভালোবাসি। কোনো বিষয় না জানলে তা নিয়ে কথা বলতে ভালোবাসি না। চুপ করে থাকলে অনেক কিছু জানা যায়।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম