Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপ ব্যর্থতার পর অধিনায়কত্ব হারাচ্ছেন রশিদ খান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম

বিশ্বকাপ ব্যর্থতার পর অধিনায়কত্ব হারাচ্ছেন রশিদ খান

Advertisement

বিগত কয়েক বছর ধরে আফগানিস্তান ক্রিকেট দল বেশ একাধিক আইসিসি ইভেন্টে আলো ছড়িয়েছে। এবারও ভালো পারফরম্যান্স দেখানোর প্রস্তুতিতেই মাঠে নেমেছিল তারা, কিন্তু ফল আশানুরূপ হয়নি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

এই হতাশাজনক পারফরম্যান্সের দায়ভার পড়েছে দলের অধিনায়ক রশিদ খানের ওপর। গুঞ্জন রয়েছে, অধিনায়কত্ব থেকেও তাকে সরানো হতে পারে।

আফগান সংবাদমাধ্যম 'আমু টিভি' জানিয়েছে, বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসি) অধিনায়কত্বে পরিবর্তন আনতে পারে। রশিদের পরিবর্তে দলটির নতুন নেতা হতে পারেন ইব্রাহিম জাদরান।

২০১৯ সালে প্রথমবারের মতো আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন রশিদ। এরপর ৪৮টি ম্যাচে নেতৃত্ব দেন তিনি, যেখানে ২৬টি ম্যাচে জয় লাভ করে আফগানিস্তান এবং ২১টি ম্যাচে পরাজিত হয়।

উল্লেখ্য যে, বিশ্বকাপ শুরুর আগে রশিদকে সরানোর পরিকল্পনা ছিল এসিসির। তবে বড় টুর্নামেন্ট সামনে থাকায় সেই সিদ্ধান্ত নেয়া হয়নি। বর্তমানে রশিদের বিকল্প হিসেবে ইব্রাহিম জাদরান এগিয়ে থাকলেও রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের নামও আলোচনায় এসেছে। তবে ওমরজাই নেতৃত্ব নিতে আগ্রহী নন বলে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রশিদ খানের আতিথেয়তায় মুগ্ধ ইরফান-ইউসুফ পাঠান

রশিদ খানের আতিথেয়তায় মুগ্ধ ইরফান-ইউসুফ পাঠান

ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

২১ রানে ৬ উইকেট নেই আফগানিস্তানের, বড় লিড পেল বাংলাদেশ

২১ রানে ৬ উইকেট নেই আফগানিস্তানের, বড় লিড পেল বাংলাদেশ

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ

হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ

১৩৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল আফগানিস্তান

১৩৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল আফগানিস্তান

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

আরও পড়ুন

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

ম্যানসিটি ফ্যানদের হাতে কলা উসকে দিল ৮০’র দশকের স্মৃতি

ম্যানসিটি ফ্যানদের হাতে কলা উসকে দিল ৮০’র দশকের স্মৃতি

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

রশিদ খানের আতিথেয়তায় মুগ্ধ ইরফান-ইউসুফ পাঠান

রশিদ খানের আতিথেয়তায় মুগ্ধ ইরফান-ইউসুফ পাঠান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম