Logo
Logo
×

Advertisement

খেলা

ভারত হট ফেবারিট নয়: মোহাম্মদ আমির

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৪:১৫ পিএম

ভারত হট ফেবারিট নয়: মোহাম্মদ আমির

Advertisement

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ চারের টিকিট কেটেছে ভারত। আইসিসির যেকোনো টুর্নামেন্টেই ভারত সবসময় থাকে ফ্যান ফেবারিট, বিশ্বজুড়ে ভারত ক্রিকেট দলের সমর্থকদের সংখ্যাই কাগজে-কলমে সবচেয়ে বেশি।

তবে ভিন্ন সুরে কথা বললেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তিনি এখনো ভারতকে ফেবারিট মানতে নারাজ।

নিজেদের সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে সাঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ৪ বল হাতে রেখে জয় পায় ভারত।

ব্যাটিংয়ের সময় দলকে চাপে পড়তে দেননি স্যামসন। নকআউট ম্যাচে খেলেছেন নিজের অন্যতম সেরা ইনিংস, যেখানে ছিল ১২ চার ও ৪ ছক্কার মার। স্যামসনের প্রশংসায় পঞ্চমুখ সাবেক পাকিস্তানি তারকা আমির।

‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানে আমির বলেন, ‘যেখানে কৃতিত্ব দেওয়ার, সেটা দেওয়া উচিত। সাঞ্জু স্যামসন জীবনের সেরা ইনিংস খেলেছে। আমি আইপিএলে তার ইনিংস দেখেছি, কিন্তু এই নকআউট ম্যাচে এই ইনিংসকে যতটাই কৃতিত্ব দেন কম হয়ে যাবে।’

এরপর আমির দাবি করে বলেন, সাম্প্রতিক সময়ে ভারত ভালো ক্রিকেট খেলছে না। ক্যারিবীয়দের বিপক্ষে ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ হাতছাড়া করেছেন ভারতের ফিল্ডাররা। বুমরাহ বাদে খরুচে ওভার করেছেন প্রায় সবাই।

আমিরের ভাষ্যমতে, ‘আমি ক্রিকেট বিশ্লেষণ করে বললে বলব, ভারত ভালো ক্রিকেট খেলছে না। আমি এখনো বলছি, আপনি ওদের ফিল্ডিং দেখেন। ৩-৪টি ক্যাচ হাতছাড়া করেছে, ফিল্ডিংয়ে ভুল করেছে। বুমরাহ ছাড়া তাদের সব বোলার মার খাচ্ছে। ভারতের সমর্থকরা যারা ক্রিকেট বিশ্লেষণ করেন তারা একমত হবেন যে ভারত একজন বোলারের উপর নির্ভর করে খেলছে। পান্ডিয়া কখনো ভালো দলের বিপক্ষে ভালো বোলিং করে না। বরুন চক্রবর্তীও ভালো করেনি।’

ক্যারিবীয়রা স্পিনে কিছুটা দুর্বল জানিয়ে আমির বলেন, ভারত এখনো হট ফেবারিট নয়।

সাবেক এই তারকা বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের তেমন ভালো খেলে না। কিন্তু সামনে যে দলগুলো আছে তারা স্পিনারদের ভালো খেলে। আমি এখনো বিশ্বাস করি ভারত হট ফেবারিট নয়।’

নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ৫ মার্চ মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে হলে এই সেমিফাইনাল ম্যাচে জয় বাদে উপায় নেই কারও হাতেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

এশিয়ান গেমস শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

কোহলির বড় লাফ, শীর্ষে শুভমান গিল

ওয়ানডে র‍্যাংকিং কোহলির বড় লাফ, শীর্ষে শুভমান গিল

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম