Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশের পাকিস্তান বধে যত রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০২:৫৮ পিএম

বাংলাদেশের পাকিস্তান বধে যত রেকর্ড

৮ উইকেটের জয়ে সিরিজে দারুণ সূচনা করেছে টাইগাররা।

Advertisement

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ৮ উইকেটের জয়ে সিরিজে দারুণ সূচনা করেছে টাইগাররা।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুতে দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাতের ব্যাটে ধীরে এগিয়েছিল পাকিস্তান। তবে দলের ৪১ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি, সাহিবজাদাকে ফিরিয়ে উইকেটের উৎসবের শুরুটা করেন নাহিদ রানা। এরপর থেকে পাকিস্তান একের পর এক উইকেট হারায়। শুরুর ৫ উইকেটই তুলে নেন রানা। নাহিদ রানার পেসের সামনে যেন ভেঙে চুরমার হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

রানার গতি সামলে পাকিস্তান ১১৪ রান তোলে। ৪৭ বলে ৩৭ রান করে ফাহিম আশরাফ। এছাড়া সাহিবজাদা ফারহান খেলেন ৩৮ বলে ২৭ রান। নাহিদ রানার বোলিংয়ে ফাইফার ওঠে।

জবাবে নেমে বাংলাদেশকে বেগ পেতে হয়নি। ওপেনার তানজিদ হাসান তামিম ঝড়ো ফিফটি হাঁকান। ৪২ বলে ৬৭ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৩ বলে ২৭ রান করেন। শেষ দিকে লিটন দাস ৬ বলে ৩ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয়লাভ করে।     

নাহিদ রানার ফাইফার এবং বাংলাদেশের বড় এই জয়—সব মিলিয়ে যেসব রেকর্ড হয়েছে:

  • ১১৪ – পাকিস্তানের ১১৪ রান বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে তাদের সর্বনিম্ন ইনিংসের রেকর্ড। এর আগে ১৯৯৯ সালে নর্দাম্পটনে করা ১৬১ রান ছিল আগের রেকর্ড। সব দেশ মিলিয়ে হিসাব করলে এটি বাংলাদেশের বিপক্ষে ৮ম সর্বনিম্ন ইনিংস।
  • ৫/২৪ – নাহিদ রানার বোলিং ফিগার। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের মালিক এখন নাহিদ রানা। আগের সেরা রেকর্ডটি ছিল মুস্তাফিজুর রহমানের দখলে, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে লর্ডসে ৫/৭৫।

ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম সেরা বোলিং করেছেন রানা। চূড়ায় আছেন মাশরাফি বিন মুর্তজা, ৬/২৬ বোলিং ফিগার ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে। একই বোলিং ফিগার রয়েছে রুবেল হোসেনেরও, ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে, তবে রুবেলের ইকোনমি রেট বেশি। পরের দুই স্থানে আছেন রিশাদ হোসেন (৬/৩৫) ও মুস্তাফিজুর রহমান (৬/৪৩)।

৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে নাহিদ রানার এটি সেরা বোলিং। আগের সেরা ছিল ২/৪০, আফগানিস্তানের বিপক্ষে ২০২৪ সালে শারজাহতে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ, জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম