বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
ইয়াসির মোহাম্মদ ফয়সাল। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এর কোটায় বিসিবি পরিচালক ছিলেন তিনি।
বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করার কথা আজ নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইয়াসির। পদত্যাগ করার কারণটি ব্যক্তিগত, এমনটা জানিয়েছেন তিনি।
এর আগে বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন আরও দুই পরিচালক। বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াসির। তিনি নিজেই বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

