Logo
Logo
×

Advertisement

খেলা

আমিনুল ইসলামের ব্লক লিস্টে তামিম

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পিএম

আমিনুল ইসলামের ব্লক লিস্টে তামিম

আমিনুল ইসলাম ও তামিম ইকবাল। সংগৃহীত ছবি

Advertisement

দেশের ক্রিকেট ইতিহাসের অধিনায়কদের সম্মানিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কদের এই ভিন্নধর্মী মিলনমেলায় আসেননি আমিনুল ইসলাম বুলবুল, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজাসহ কয়েকজন।

বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম জানিয়েছেন সবার সঙ্গেই তিনি যোগাযোগ করেছিলেন। কিন্তু সাবেক বিসিবি প্রধান আমিনুল ইসলাম তাকে ব্লক করে রেখেছেন, তাই বিষয়টি তিনি তাকে জানাতে পারেননি।

‘ক্যাপ্টেন্স কার্ড’ অনুষ্ঠানে তামিম বলেন,  এখানে যেসব অধিনায়ক আসতে পারেননি সবার সঙ্গেই যোগাযোগ করেছি আমি। আমি মাশরাফি ভাই, সাকিব, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি।তারপর বুঝতে পারলাম যে আমিও ব্লকলিস্টে।

অনুপস্থিত অধিনায়কদের উদ্দেশে তামিম বলেন, এই কার্ডগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে। যখনই দেশে থাকবেন, সময় পেলেই এসে নিয়ে যাবেন। এটা সবসময় বিসিবিতে আপনাদের জন্য থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অসীম।

দেশের মোট ৩২ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন।  ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৫ জন নারী অধিনায়ক পেয়েছেন বিশেষ এই কার্ড। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সদ্য বিদায়ী বিসিবি প্রধান আমিনুল, ছিলেন না মাশরাফি, সাকিব, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও ফারুক আহমেদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম

কোচ-বিসিবি মুখোমুখি

কোচ-বিসিবি মুখোমুখি

নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ, আলোচনায় যে ২ নাম

নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ, আলোচনায় যে ২ নাম

জাতীয় ক্রিকেট লিগে ‘ফাইনাল’

জাতীয় ক্রিকেট লিগে ‘ফাইনাল’

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যা বললেন আসিফ নজরুল

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যা বললেন আসিফ নজরুল

আরও পড়ুন

নতুন অধিনায়ক পেল ভারত

নতুন অধিনায়ক পেল ভারত

মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা

মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা

রোনালদোর ‘অবসর’ ভেঙে ফেরার নেপথ্যে যে কারণ

রোনালদোর ‘অবসর’ ভেঙে ফেরার নেপথ্যে যে কারণ

‘তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক থাকতে হবে’ — কাদের বললেন মেসি?

‘তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক থাকতে হবে’ — কাদের বললেন মেসি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম