Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিসিবি নির্বাচনে অংশ নিবেন না সুজন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম

বিসিবি নির্বাচনে অংশ নিবেন না সুজন

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজন। শনিবার (২৫ এপ্রিল) বগুড়ায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি গণমাধ্যমকে জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তার নেই।

সুজন বলেন, তিনি সরাসরি নির্বাচনে না গেলেও পেশাদার কোচ হিসেবে বিসিবির সঙ্গে কাজ করতে আগ্রহী। বিশেষ করে কোচিং বা দেশের ক্রিকেটের মানোন্নয়নে কোনো ভূমিকা রাখার সুযোগ পেলে তিনি তা বিবেচনা করবেন। এছাড়া বোর্ড যদি তাকে উপযুক্ত মনে করে, তাহলে ক্রিকেট সংশ্লিষ্ট অন্য কোনো দায়িত্বেও কাজ করতে তিনি আগ্রহী।

সম্প্রতি বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সঙ্গে সুজনের দেশের ক্রিকেট উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, আলোচনায় দেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অবকাঠামো উন্নয়নের কৌশল গুরুত্ব পেয়েছে।

তামিমের বিভিন্ন পরিকল্পনা শোনার পাশাপাশি নিজের মতামতও তুলে ধরেন সুজন। একইসঙ্গে তিনি তামিমকে আগেই জানিয়ে দিয়েছেন যে, নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা তার নেই।

উল্লেখ্য, চলতি মাসে জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে ১১ সদস্যের নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করে, যার সভাপতির দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবালকে। দায়িত্ব নেওয়ার পর তামিম জানান, আগামী জুনের মধ্যেই বিসিবির সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম