Logo
Logo
×
   

খেলা

ম্যাচসেরা জ্যাকবস, সিরিজসেরা হৃদয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:৫৬ পিএম

ম্যাচসেরা জ্যাকবস, সিরিজসেরা হৃদয়

জয়ে শুরু পরাজয়ে শেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ বৃষ্টি স্নাত দিনে ম্যাচ গড়ায় কার্টল ওভারে। 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ২৪ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহীদ হৃদয়। এছাড়া ১৭ বলে ২৬ রান করেন অধিনায়ক লিটন কুমার দাস।

৯০ বলে ১০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই শরীফুল ইসলামের তোপের মুখে পড়ে যায় নিউজিল্যান্ড। ৩৩ রানে ৪ উইকেট হারায় তারা। প্রথম তিন ওভারে ৩ উইকেট শিকার করেন শরীফুল ইসলাম। 

চতুর্থ উইকেটে ডেন ফক্সক্রফর্টকে সঙ্গে নিয়ে ৪০ বলে ৭০ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন বেভন জ্যাকবস। দলের জয় নিশ্চিতে ৩১ বলে ৫টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৬১ রান করে ম্যাচ সেরা হন জ্যাকবস।

তবে সিরিজসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। আজ ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে ২৭ বলে ২ চার আর ৩ ছক্কায় অপরাজিত ৫১ রান করে দলকে জিতিয়েছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .