Logo
Logo
×
   

Advertisement

খেলা

৮ বছরের অপেক্ষা ঘোচানোর দুয়ারে আবাহনী

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:১৫ পিএম

৮ বছরের অপেক্ষা ঘোচানোর দুয়ারে আবাহনী

ফাইল ছবি

Advertisement

ফুটবল লিগের দুই রাউন্ড বাকি। কিন্তু আজ ১৭তম রাউন্ডেই শেষ হয়ে যেতে পারে সব আকর্ষণ। কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল লিগের সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী ও পাঁচবারের শিরোপাজয়ী কিংস। আজ জিতলেই ষষ্ঠবার লিগের শিরোপা নিশ্চিত হবে কিংসের।

আর আবাহনী জিতলে শিরোপা তাদের হাতের নাগালে চলে আসবে। ২০১৮ সালে সবশেষ লিগ জিতেছিল দলটি। এরপর থেকেই দলটি ব্রাত্য হয়ে আছে শিরোপার পোডিয়াম থেকে। আজ সে অপেক্ষা ঘোচানোর বড় সুযোগ তাদের সামনে।

গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। কিংসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে লম্বা সময় ধরে ছিল ফর্টিস এফসি। শেষদিকে শিরোপার লড়াইয়ে ফিরে আসে আবাহনী। দুই ম্যাচ বাকি থাকতে কিংস ও আবাহনীর পয়েন্টের পার্থক্য মাত্র এক। ১৬ ম্যাচে কিংসের সংগ্রহ ৩৫ পয়েন্ট, আবাহনীর ৩৪। ২০১৮ সালে কিংস শীর্ষ লিগে ওঠার পর আবাহনী আর চ্যাম্পিয়ন হতে পারেনি। গত ছয় আসরে কিংস পাঁচবার এবং মোহামেডান একবার চ্যাম্পিয়ন হয়েছে।

এদিকে কিছুটা শঙ্কা রয়েছে কিংস শিবিরে। বেতনের দাবিতে তাদের বিদেশি ফুটবলাররা ম্যাচ বয়কট করে যাচ্ছেন। যদিও তাদের নিয়মিত ট্রাম্প কার্ড ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ খেলবেন।

কিংস জিতলে ৩৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করবে শিরোপা জয়।

তখন শেষ ম্যাচে ইয়ংমেন্সের বিপক্ষে ফল কোনো প্রভাব ফেলবে না। অন্যদিকে আবাহনী জিতলে কিংসের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে যাবে এবং শেষ ম্যাচে আরামবাগকে হারালে শিরোপা পুনরুদ্ধার করবে আবাহনী।

আর যদি ম্যাচ ড্র হয়, তাহলে দুই দলের পয়েন্টের পার্থক্য এক থেকে যাবে। তখন শেষ রাউন্ডে কিংস না হারলে, আবাহনী জিতলেও কোনো লাভ হবে না। দুই দলের প্রথম পর্বের ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম