Logo
Logo
×

Advertisement

খেলা

ম্যানসিটির মায়া কি তাহলে ছেড়েই দিচ্ছেন গার্দিওলা?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:৪৪ পিএম

ম্যানসিটির মায়া কি তাহলে ছেড়েই দিচ্ছেন গার্দিওলা?

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা

Advertisement

ম্যানচেস্টার সিটি ও ইংলিশ ফুটবলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে ব্রিটিশ গণমাধ্যমে জোর আলোচনা চলছে। খবর অনুযায়ী, কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা আগামী রোববার (২৪ মে) প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের পরই সিটি ছাড়তে পারেন।

যদিও ক্লাব কর্তৃপক্ষ প্রকাশ্যে বলছে, গার্দিওলার সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে এবং তিনি আগামী মৌসুমেও দায়িত্বে থাকবেন—তবে ভেতরের একাধিক সূত্র ভিন্ন ইঙ্গিত দিচ্ছে।

কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, ক্লাবের ভেতরে তার বিদায়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে এবং খেলোয়াড়রাও সম্ভাব্য পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন।

এমনকি তার বিদায়কে স্মরণীয় করে রাখার পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে, যার মধ্যে ইতিহাদ স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ড তার নামে করার প্রস্তাবও রয়েছে।

২০১৬ সাল থেকে সিটির দায়িত্বে থাকা গার্দিওলা ক্লাবটিকে আধুনিক ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত করেছেন। তার সময়ে সিটি একাধিক বড় শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে এফএ কাপ, প্রিমিয়ার লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।

তবে তিনি বারবারই জানিয়েছেন, চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি এবং তিনি এখনো ক্লাবেই আছেন। তবুও ইউরোপীয় গণমাধ্যমের দাবি, এটি ইতিহাদে তার শেষ অধ্যায় হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রিমিয়ার লিগের রায়ের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির আপিল

প্রিমিয়ার লিগের রায়ের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির আপিল

সিটির বিরুদ্ধে রায়: প্রয়োজনে ব্যবস্থা নেবে ইংলিশ এফএ

সিটির বিরুদ্ধে রায়: প্রয়োজনে ব্যবস্থা নেবে ইংলিশ এফএ

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ক্লাব চেয়ারম্যান

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ক্লাব চেয়ারম্যান

সিটির বিরুদ্ধে প্রমাণিত ১১৪টি অভিযোগে কী ছিল?

সিটির বিরুদ্ধে প্রমাণিত ১১৪টি অভিযোগে কী ছিল?

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

আরও পড়ুন

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম