|
ফলো করুন |
|
|---|---|
২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পরাজিত হওয়ার পর ঘরে বাইরে ভারতীয় দলকে নিয়ে সমালোচনা শুরু হয়। যে কারণে সিরিজ হারের একদিন পর টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি।
এর আগে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ছিলেন, আর ওয়ানডে দলের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেয় সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীণ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিরাট কোহলি সাত বছর অধিনায়কের দায়িত্বে পালন করে ৬৮ টেস্টে ৪০ জয় উপহার দেন ভারতকে। টেস্টে তিনিই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি জানান, আমি তখন দলের ব্যাটিংয় ভরসা ছিলাম। পরে নেতৃত্বের ভার আমাকে দেওয়া হয়েছিল। বুঝতে পারিনি এই চাপ আমার জীবনে কতটা প্রভাব ফেলে। শেষে এমন অবস্থা হয়েছিল, অধিনায়কত্ব ছাড়ার সময়ে আমার মধ্যে কিছুই বাকি ছিল না।
তিনি আরও বলেন, আপনি রান না পেলে দল জিতলেও প্রশ্ন উঠবে। আপনি ভালো খেললেও দল হারলে প্রশ্ন উঠবে। দুটো বিষয় নিয়েই সব সময় ভাবতে ভাবতে হাঁপিয়ে উঠেছিলাম।
বিরাট বলেন, সব সময় মনে হত, আমি হয়তো ভালো খেলছি না। নেটে নামলেও ভাবতাম, তরুণেরা দেখছে। খারাপ অনুশীলন করলে ওরা প্রশ্ন করবে, এই লোকটাই কী করে এত বছর খেলেছে! রাহুল দ্রাবির ভাই বুঝেছিল বিষয়টা। ওর নিজেরও এমন অভিজ্ঞতা ছিল। ওনার পরামর্শে ক্রিকেটটা উপভোগ করতে শুরু করি।
